নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালের নয় বছর পূর্তি উপলক্ষে গোটা দেশব্যাপী ব্যাপক সাংগঠনিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ কর্মসূচির অঙ্গ হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে দলের বিভিন্ন স্তরের নেতৃত্বরা সাধারণ কার্যকর্তা সহ সাধারণ মানুষের সাথে মিলিত হয়ে নরেন্দ্র মোদির কার্যকালে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছেন৷ কৃষ্ণপুরে আসলেন সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব তথা দেশের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর৷ চন্দ্রশেখর কৃষ্ণপুর অবস্থানকালে চাকমা ঘাট কমিউনিটি হলে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে নিয়ে যেমন বার্তালাপ করেন৷ পাশাপাশি তেলিয়ামুড়ার মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন৷ দলীয় কার্যকর্তাদের উদ্দেশ্যে আগামী দিনে সংগঠিত ভাবে দলকে তথা সংগঠনকে আরো মজবুত করার আহ্বান জানিয়েছেন৷ সাংবাদিকদের সাথে মত বিনিময় করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নয় বছরের কার্যকালে ভারত অনেক এগিয়ে গেছে৷ , বিশেষ করে নরেন্দ্র মোদির কার্যকালের দৌলতে ভারতের বর্তমান তথা ভবিষ্যৎ অনেকটাই সুগঠিত হয়েছে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবি৷ সরকার বিভিন্নভাবে গোটা দেশ এর আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নে কাজ করে চলেছে৷ ত্রিপুরা সহ বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে জীবন জীবিকার মানের প্রসারে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার বিগত ৯ বছরে দেশকে নতুন দিশা দেখিয়েছে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবি৷ আজ কৃষ্ণপুরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সকল কালে অন্যান্যদের মাঝে সামিল ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বিকাশ দেববর্মা, প্রদেশ বিজেপির সহ-সভাপতি অমিত রক্ষিত,খোয়াই জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সাহা ,কৃষ্ণপুরের মন্ডল সভাপতি তপন নম প্রমুখ নেতৃত্বরা৷

প্রধানমন্ত্রী মোদির নয় বছর, তেলিয়ামুড়ায় বিজেপির কর্মসূচি
Tags:


















