News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী টিএসআর জওয়ান
Image

সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী টিএসআর জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷  টি এস আর ১৩নং ব্যাটেলিয়ানের প্রধান কার্যালয়টি অবস্থিত উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত সুভাষনগর গাওসভার আওতাধীন দাসপাড়া এলাকায়৷  প্রধান কার্যালয়ে রবিবার গভীর রাতে কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল দিয়ে আত্মঘাতী হন রাইফেলম্যান শরৎ সিংহ৷ মৃত রাইফেলম্যানের বাড়ী কলকাতায়৷ অভিযোগ দীর্ঘ দিন ধরে জওয়ানদের ছুটি ছাটা নিয়ে কিছুটা অনিয়ম চলছিল ব্যাটেলিয়ানের সদর কার্যালয়ে৷ অ্যাসিস্ট্যান্ট কামাডেন্টের আচরণে অনেক জওয়ানের মধ্যে ছিল ক্ষোভ৷ আর এই নির্যাতন সহ্য করতে না পেরেই টি এস আর জওয়ান আত্মঘাতী হয়েছে বলে সুত্রের খবর৷ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ৷ পুলিশ তদন্তক্রমে মৃতদেহটি সোমবার ভোরে নিয়ে আসে কাঞ্চনপুর হাসপাতালের মর্গে৷  তবে এখন পর্যন্ত এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আসল রহস্য প্রকাশ্যে আসেনি৷  ময়নাতদন্তের পরই সম্পূর্ণ তথ্য জানা যাবে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top