News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদামের নির্মাণ : খাদ্যমন্ত্রী
Image

ত্রিপুরায় গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদামের নির্মাণ : খাদ্যমন্ত্রী

আগরতলা, ৫ জুন (হি.স.): ত্রিপুরায় গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সাব্রুমের শ্রীনগর সীমান্ত এলাকায় ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম নির্মাণ করা হয়েছে।আজ খাদ্য গুদামের উদ্বোধন  অনুষ্ঠানে এমটাই দাবি করলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।
শ্রী চৌধুরীর কথায়, ত্রিপুরায় জনজাতি এলাকার উন্নয়নকে আরও ত্বরান্বিত করে মসৃণতর করার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে চলেছে। এই খাদ্য গুদামটি নির্মিত হওয়ার ফলে শ্রীনগর সীমান্ত  এলাকার সকল অংশের মানুষ উপকৃত হবেন।
এদিন তিনি বলেন, ওই খাদ্য গুদামে চাল সহ সব ধরণের খাদ্যশস্যই এখানে সংরক্ষণ যাবে। তাছাড়া ওই গুদাম থেকে আটটি নার্য্য মূল্যের দোকানে বিভিন্ন সামগ্রী সরবরাহ করা হবে।
তাঁর দাবি, ত্রিপুরা সরকার গনবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি সারা রাজ্যে খাদ্যের মজুদ বৃদ্ধি করার লক্ষ্যে ওই খাদ্য গুদাম নির্মাণ করেছে। গোটা সাব্রুম মহকুমায় খাদ্যশস্যের মজুদ বৃদ্ধিতে এই নতুন খাদ্য গুদামটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করে বলেন তিনি।

Releated Posts

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top