News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাত্র পাঁচ বছরে বিরোধী দলের তকমা হারিয়েছে সিপিএম : বিজেপি মুখপাত্র
Image

মাত্র পাঁচ বছরে বিরোধী দলের তকমা হারিয়েছে সিপিএম : বিজেপি মুখপাত্র

আগরতলা, ৫ জুন (হি.স.) : ত্রিপুরায় ২৫ বছরের শাসনকাল সমাপ্ত হওয়ার পর সিপিএমের বিপর্যয় নেমে এসেছে।মাত্র পাঁচ বছরে তারা বিরোধী দলের তকমাও হারিয়েছে। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এভাবেই সিপিএম–কে বিঁধলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। সাথে তিনি যোগ করেন, মাত্র পাঁচ বছরে সিপিএম ত্রিপুরা জনজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে শূন্যে নেমে গেছে।

তাঁর কথায়, বাম আমলে ত্রিপুরা আত্মহত্যায় প্রথম স্থানে ছিল। বিষয়টি নিয়ে বিধানসভায় বহুবার আলোচনা করা হয়েছিল। বামেদের এবিষয়ে প্রশ্ন করা হলে তাঁদের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

তাঁর দাবি, ত্রিপুরায় বাম আমলে কোনো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সূচনাকালে ভারতীয় সংস্কৃতি অবলম্বন করে যাত্রা হতো না। ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সারা দেশে ব্যাপক পরিবর্তন হয়েছে। মোদীর শাসনকালে উত্তর পূর্বাঞ্চলের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। ত্রিপুরায় ব্যাপক উন্নয়ন হয়েছে।বিজেপির অবস্থান পরিবর্তন হলে ত্রিপুরায় বেহাল দশায় পরিণত হবে।

তাঁর কটাক্ষ, সন্ত্রাসের অপর নাম কমিউনিস্ট পার্টি। এয়োদশ বিধানসভার ফলাফল ঘোষণার দিন বিজেপির এক কার্যকতাকে খুন করা হয়েছে। ২৫ বছর ত্রিপুরায় সন্ত্রাসের রাজত্ব ছিল। এত বছর তাঁরা ত্রিপুরায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করছিল। এখনও সেই চেষ্টা জারি থাকবে এমনটা ভাবলে ভুল করবে। তিনি বলেন, ২৫ বছরের শাসনকাল সমাপ্ত হওয়ার পর মাত্র পাঁচ বছরে সিপিএমে বিপর্যয় নেমে এসেছে। এখন তাঁরা বিরোধী দলের তকমাও হারিয়েছে।তাছাড়া এখন স্বশাসিত জেলা পরিষদের আসন সংখ্যা এখন শূন্যে নেমে গেছে।

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top