News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভাঙরে বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Image

ভাঙরে বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ভাঙড়, ৬ জুন (হি. স.) : এবার ভাঙরে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমনকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাটাউট ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। ঘটনার তদন্তে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর ভাঙরের বামনঘাটায় বিজেপির পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে প্রায় ২৪ টি চেয়ার নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেস। এমনকি বামনঘাটা এলাকায় ষোলটি দেয়াল লেখা ছিল বিজেপির সেই দেয়াল মুছে দেয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পার্টি অফিসের পাশে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাটাউট ছিঁড়ে দেয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার পর দক্ষিণ ২৪ পরগণা জেলা বিজেপি সভাপতি উত্তম কর ঘটনাস্থলে পৌঁছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন। যদিও অভিযোগ অস্বীকার করেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ভাঙ্গরে বিজেপি বলে কিছু নেই। দু-একটা যা বামনঘাটা এলাকায় আছে তা নিজেদের গোষ্ঠী কোন্দলে জর্জরিত। যার কারণে এই ঘটনা ঘটতে পারে।

Releated Posts

ওয়াকফ বিতর্কে কর্নাটকে ফের রাজনৈতিক উত্তাপ, কৃষকদের জমির অধিকারে হুমকির অভিযোগ বিরোধী দলনেতার

বেঙ্গালুরু, ২৯ জুন (আইএএনএস): কর্নাটকে ওয়াকফ জমি সংক্রান্ত বিতর্ক ফের নতুন করে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করেছে। রাজ্যের বিধানসভায়…

ByByNews Desk Jun 29, 2026

‘মন কি বাত’-এ মেঘালয়ের জীবন্ত শিকড়ের সেতুর প্রশংসা প্রধানমন্ত্রীর, ইউনেস্কো স্বীকৃতির প্রচেষ্টার কথা উল্লেখ

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): মেঘালয়ের বিখ্যাত জীবন্ত শিকড়ের সেতু-কে মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক অনন্য নিদর্শন বলে উল্লেখ…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ এআই উদ্ভাবনের সঙ্গে ঐতিহ্যের সমন্বয়ের বার্তা, নালন্দা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগে উদ্ভাবনের পাশাপাশি ভারতের প্রাচীন ঐতিহ্য ও…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ সামাজিক সুরক্ষা প্রকল্পের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী, বিমা প্রকল্পে কোটি কোটি পরিবার পাচ্ছে আর্থিক সুরক্ষা

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি পরিবারকে আর্থিক নিরাপত্তার ‘সুরক্ষাকবচ’ দেওয়া…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top