News Flash

  • Home
  • বিদেশ
  • ভারত থেকে আমদানির ঘোষণাতেই পেঁয়াজের দাম কমছে বাংলাদেশে
Image

ভারত থেকে আমদানির ঘোষণাতেই পেঁয়াজের দাম কমছে বাংলাদেশে

ঢাকা, ৫ জুন (হি. স.) : ভারত থেকে আমদানির ঘোষণাতেই বাংলাদেশে কমতে শুরু করল পেঁয়াজের দাম । ঘোষণা ২৪ ঘণ্টার মধ্যে ৯৫ থেকে ১০০ টাকা থেকে কেজি প্রতি ৭৫ টাকায় নেমে এসেছে । মূলত ভারতীয় পেঁয়াজ আমদানির খবরেই আড়তে দাম কমে গেছে।

বাংলাদেশের খাতুনগঞ্জের পাইকারি বাজারে গতকাল রবিবার বিকেলে যেই পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকা ছাড়িয়েছিল, সেই একই পেঁয়াজ সোমবার দিনের শুরুতেই কেজি ৭৫ টাকায় বিক্রির জন্য দর দেওয়া হয়েছে। তবে এই দামেও পেঁয়াজের ক্রেতা মিলছে না। কিন্তু দাম আরও কমে যাবে এই শঙ্কায় খুচরা ব্যবসায়ীরা আড়ত থেকে পেঁয়াজ কিনতে চাইছেন না। এর ফলে যেই দাম দেওয়াই হোক না কেন পাইকারি বাজারে ক্রেতা মিলছে না।

প্রসঙ্গত, রবিবার বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পেঁয়াজ আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়। সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে। সে অনুযায়ী বাংলাদেশ সরকার আজ থেকে পেঁয়াজ আমদানির জন্য অনুমতিপত্র বা আইপি দিতে শুরু করেছে। যত আবেদন ছিল সকালেই সব অনুমোদন দেওয়া হয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শহীদুল ইসলাম জানান, ‘‌আমি ৫ হাজার টন পেঁয়াজ আমদানির আইপি পেয়েছি সকালেই। ভারতীয় সরবরাহকারীকে বলে রেখেছিলাম, যাতে আইপি হাতে আসা মাত্রই দুপুর নাগাদ পেঁয়াজ দেশে ঢুকাতে পারি। কিন্তু আইপিতে টেকনিক্যাল ত্রুটি থাকায় সকালেই আনা সম্ভব হয়নি। আশা করছি সন্ধ্যা নাগাদ কিছু পেঁয়াজ দেশে ঢুকবে।’

Releated Posts

পশ্চিম এশিয়ায় জাহাজে হামলা নিয়ে আমেরিকার কাছে কড়া প্রতিবাদ ভারতের, উদ্বেগ প্রকাশ বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): গত কয়েক দিনে পশ্চিম এশিয়ায় ভারতীয় নাবিকদের বহনকারী একাধিক জাহাজে হামলার ঘটনায় আমেরিকার কাছে…

ByByNews Desk Jun 11, 2026

বাংলাদেশে হাম প্রাদুর্ভাব: মৃতের সংখ্যা বেড়ে ৬৪২, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৩ শিশুর

ঢাকা, ১১ জুন (আইএএনএস): বাংলাদেশে হামের প্রকোপ ক্রমশ উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হাম-সদৃশ উপসর্গে আরও…

ByByNews Desk Jun 11, 2026

মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলা, হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা তেহরানের

তেহরান, ১১ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও তীব্র হয়ে উঠল। বৃহস্পতিবার সকালে বাহরিনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর মার্কিন…

ByByNews Desk Jun 11, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top