News Flash

  • Home
  • খেলা
  • কাজল স্মৃতি ফুটবলে ২২ গোলে বিশাল জয়, এসডিএম স্কুল মূলপর্বে
Image

কাজল স্মৃতি ফুটবলে ২২ গোলে বিশাল জয়, এসডিএম স্কুল মূলপর্বে

সুধন্ব্য দেববর্মা স্কুল -‌২২ 

 প্রণবানন্দ -‌০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জুন।। প্রায় দুই ডজন গোল। নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছে। গোলের বণ্যায় ভাসছে উমাকান্ত মিনি স্টেডিয়াম। সুবোধ দেববর্মার দল সুধন্ব্য দেববর্মা স্কুল কার্যত চিড়ে খেলো প্রণবানন্দ বিদ্যামন্দিরকে। গতি, দক্ষতা এবং শক্তি-‌ তিন বিভাগেই প্রণবানন্দ বিদ্যামন্দিরের কার্যত আনকোড়া ফুটবলারদের থেকে এগিয়ে ছিলো ‌সুধন্ব্য দেববর্মা স্কুলের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও। উমাকান্ত মিনি স্টেডিয়ামের অ্যাস্টোটার্ফে কার্যত দাঁড়াতেই পারেনি কাঠালিয়া স্কুলের ফুটবলাররা। প্রায় ৩ বছর পর যে উদ্দেশ্য নিয়ে রাজ্য ফুটবল সংস্থা কাজল স্মৃতি আন্ত:‌ স্কুল ফুটবলের আসর করছে এর সুফল কিন্তু পেতে শুরু করে দিয়েছে। ‌সুধন্ব্য দেববর্মা স্কুলের বেশ কয়েকজন ফুটবলার প্রথম দিনের পর আজ দ্বিতীয় দিনেও নজর কেড়ে নিয়েছে। চার দিন আগে এসডিএম স্কুল ১৪-০ গোলে মধুবন কাঠালতলী স্কুল দলকে পরাজিত করেছিল। এরমধ্যে উল্লেখযোগ্য হলো সাচালাং দেববর্মা ও সান জমাতিয়া। দুজনেই হ্যাটট্রিকসহ চারটি করে গোল করে সুবোধ দেববর্মার আক্রমণভাগের ওই সেরা অস্ত্র দুটি। দুদিনের খেলা দেখে মনে হলো ওদের মধ্যে গোল খিদে রয়েছে। এছাড়া ‌সুধন্ব্য দেববর্মা স্কুলের হয়ে এদিন খাবাই দেববর্মা, সঞ্জিত কুমার জমাতিয়া, বিজয় দেববর্মা প্রত্যেকে হ্যাট্রিক করে জাত চিনিয়েছে। এছাড়া খাসিয়া দেববর্মা এবং ইসাক দেববর্মা দুটি করে এবং লামসাক জমাতিয়া একটি গোল করে। বিজয়ী দল প্রথমার্ধেই ১১-‌০ গোলে এগিয়ে ছিলো। খেলা পরিচালনা করেন রেফারি সুশান্ত দাস, জামাল হোসেন বিতেন্দ্র রিয়াং ও ইন্দ্রানী দে । আরও বড় ব্যবধানে এদিন জয় পেতে পারতো ‌সুধন্ব্য দেববর্মা স্কুল। যদিনা বেশ কয়েকটি সুযোগ হেলায় নষ্ট না হতো। আগামীকাল মতিনগর স্কুল খেলবে আসাম রাইফেলস পাবলিক স্কুলের বিরুদ্ধে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগামীকাল বিকেল ৪ টায় শুরু হবে ম্যাচটি।

Releated Posts

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top