News Flash

  • Home
  • বিদেশ
  • করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় জখম বেশ কয়েকজন বাংলাদেশি, শোকপ্রকাশ হাসিনার
Image

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় জখম বেশ কয়েকজন বাংলাদেশি, শোকপ্রকাশ হাসিনার

ঢাকা, ৩ জুন (হি. স.) : শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের কাছে দুর্ঘটনার শিকার হয় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। জানা গিয়েছে, তিনটি বগি ছাড়া সমস্ত কামরাগুলি লাইনচ্যুত হয়েছে। রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বালেশ্বর। করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৬১ জন। ৯০০-র বেশি যাত্রী আহত। এর মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিও রয়েছেন বলে খবর। প্রতিবেশী দেশের এত বড় দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোকবার্তায় তিনি বলেন, ‘‘ওড়িশায় একটি মালবাহী ও একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের সংঘর্ষে শতশত মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।” ভাল চিকিৎসার জন্য বাংলাদেশবাসীর অনেকেরই গন্তব্য কলকাতা এবং দক্ষিণ ভারত। তাঁদেরও কয়েকজন সফর করছিলেন দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসে। ভয়াবহ দুর্ঘটনায় তাঁদের কয়েকজন আহত হয়েছেন বলে খবর নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার। দুর্ঘটনায় জখম বাংলাদেশিদের তথ্য জানতে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন চালু করেছে হটলাইন। তার নম্বর ৯১৯০৩৮৩৫৩৫৩৩। এখানে হোয়াটসঅ্যাপ করেও খোঁজ মিলবে।

Releated Posts

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026

ট্রাম্প-মোদি বৈঠককে ভারত-আমেরিকা সম্পর্ক পুনর্গঠনের সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা

ওয়াশিংটন, ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Jun 17, 2026

পশ্চিম এশিয়ায় শান্তি প্রচেষ্টাকে স্বাগত মোদির, বললেন ‘সমুদ্রপথ নিরাপদ রাখা জরুরি’

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে অগ্রগতি হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 17, 2026

বাণিজ্য ও বিনিয়োগে জোর, ভারত-জাপান সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার মোদি-তাকাইচির

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): বাণিজ্য ও বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে ভারত ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top