News Flash

Image

আইজিএম হাসপাতাল চত্বরে প্রতারক আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ আইজিএম হাসপাতাল চত্বরে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে৷ শুক্রবার বেসরকারি নিরাপত্তা কর্মীরা এক প্রতারককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে৷ আইজিএম হাসপাতালে রাজ্যের বিভিন্ন স্থান থেকে প্রসূতি মা সহ বিভিন্ন রোগীদের চিকিৎসার জন্য নিয়ে আসেন৷ প্রতিদিন হাসপাতালের সেজারিয়ান রুমের পাশে অসংখ্য মানুষকে অপেক্ষমান অবস্থায় দেখা যায়৷ তাদের মধ্যে কারা রোগীর পার্টি আর কারা প্রতারক তা চিহ্ণিত করা রীতি মত কষ্টকর৷ প্রতারক চক্র নানা কৌশলে প্রতিদিন রোগী নিয়ে আসা অসহায় মানুষদের কাছ থেকে তাদের  সরলতার সুযোগকে কাজে লাগিয়ে টাকা-পয়সা নিয়ে যাচ্ছে৷ এ ধরনের ঘটনা প্রায়ই বেসরকারি নিরাপত্তা কর্মীদের কাছে জানান রোগীর পরিবারের লোকজনরা৷ চোর ও প্রতারক চক্রকে আটক করার জন্য নিরাপত্তা কর্মীরা সাধ্যমত চেষ্টা চালিয়ে যায়৷ শুক্রবার বেসরকারি নিরাপত্তা কর্মীরা সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে৷ বেসরকারি নিরাপত্তা কর্মীরা সন্দেহভাজন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে সে জানায় প্রসূতি বিভাগে তার রোগী রয়েছে৷ কিন্তু খোঁজখবর করে তার দেওয়া নাম অনুসারে কোন রোগী পাওয়া যায়নি৷ তাতে নিরাপত্তা কর্মীদের সন্দেহ আরো বেড়ে যায়৷ তাকে আটক করা হলে বেশ কয়েকজন এসে অভিযোগ করেন তাদের কাছ থেকে নানা অছিলায় সে টাকা নিয়ে ফেরত দিচ্ছে না৷ শেষ পর্যন্ত তাকে পশ্চিম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷  পরপর এসব ঘটনায় রোগীর আত্মীয় পরিজনরা নিরাপত্তাহীনতায় ভুগছেন৷

Releated Posts

চুরি যাওয়া স্বর্ণের চেইন ও দুটি বাইসাইকেল উদ্ধার, আটক চোর

আগরতলা, ২৭ আগস্ট: স্বর্ণের চেইন ও দুটি বাইসাইকেল চুরির পৃথক ঘটনায় দ্রুত তদন্ত চালিয়ে এক অভিযুক্তকে আটক করেছে…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

মোবাইলের নেশায় ম্লান রাখির বাজার, বিক্রি কমায় হতাশ ব্যবসায়ীরা

আগরতলা, ২৭ আগস্ট: আজ রাখি পূর্ণিমা। ভাই-বোনের পবিত্র বন্ধনের এই উৎসবকে কেন্দ্র করে রাজধানী আগরতলা শহরে ছোট, বড়…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

ফুটব্রিজ নির্মাণের দাবিতে ছামনুতে সড়ক অবরোধ, ভোগান্তিতে যান চলাচল

আগরতলা, ২৭ আগস্ট: ফুটব্রিজ নির্মাণের দাবিতে বৃহস্পতিবার ছামনু বিধানসভা কেন্দ্রের বাঙ্কুমারি ও মগপাড়া এলাকায় মগপাড়া-ছামনু সড়ক অবরোধ করে…

ByByReshmi Debnath Aug 27, 2026

শিক্ষক স্বল্পতাসহ নানা সমস্যায় জর্জরিত শম্ভু চন্দ্র পাড়া এস বি স্কুল, দ্রুত সমাধানের দাবি

আগরতলা, ২৭ আগস্ট: শিক্ষক স্বল্পতাসহ একাধিক পরিকাঠামোগত সমস্যায় জর্জরিত লেম্বুছড়া এলাকার শম্ভু চন্দ্র পাড়া সিনিয়র বেসিক স্কুল। দীর্ঘদিন…

ByByReshmi Debnath Aug 27, 2026
Scroll to Top