News Flash

  • Home
  • দেশ
  • ২০২৪-এর মার্চের মধ্যে জম্মু-কাশ্মীরে ১২৯টি স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র চালু হবে : মনোজ সিনহা
Image

২০২৪-এর মার্চের মধ্যে জম্মু-কাশ্মীরে ১২৯টি স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র চালু হবে : মনোজ সিনহা

শ্রীনগর, ২ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরে ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে ১২৯টি স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র চালু করতে প্রস্তুত সরকার। শুক্রবার জোর দিয়ে বলেছেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে ১২৯টি স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র চালু করা হবে জম্মু ও কাশ্মীরে।

তিনি আরও বলেছেন, কেন্দ্রীয় প্রকল্পের অধীনে, ১৭টি নতুন আয়ুষ ডিসপেনসারি চালু করা হয়েছে এবং চলতি বছরে আরও ১৭টি ডিসপেনসারি কার্যকর করা হবে।” তিনি আরও বলেন, “কুলগাম, কুথুয়া, কুপওয়ারা, কিশতওয়ার এবং সাম্বা-সহ জম্মু ও কাশ্মীরের পাঁচটি জেলায়, আমরা প্রতিটিতে ৫০টি শয্যার সমন্বিত আয়ুষ হাসপাতাল স্থাপন করছি। ২০২০ সাল থেকে কোভিড প্রাদুর্ভাবের পরে, জম্মু ও কাশ্মীরের জনসংখ্যার অন্তত অর্ধেক নাগরিককে আয়ুশ অনাক্রম্যতা বুস্টার এবং সহায়তা ওষুধ দেওয়া হয়েছে।”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top