News Flash

  • Home
  • প্রধান খবর
  • শেষ দিন পর্যন্ত কুস্তিগীরদের সমর্থনের বার্তা কৃষকদের, প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে যাবেন
Image

শেষ দিন পর্যন্ত কুস্তিগীরদের সমর্থনের বার্তা কৃষকদের, প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে যাবেন


মুজফ্‌ফরনগর(উত্তরপ্রদেশ), ১ জুন (হি.স.) : কুস্তিগিরদের দাবি নিয়ে দরকার পড়লে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যাবেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন কৃষকনেতারা। উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরে ‘মহাপঞ্চায়েত’ ডেকেছিলেন কৃষকনেতারা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুস্তিগিরদের আন্দোলনে তাঁরা শেষ দিন পর্যন্ত পাশে থাকবেন বলেও জানিয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত।

বৈঠক শেষে রাকেশ বলেন, ‘‘কুস্তিগিরদের একটা কথাই বলতে চাই, শেষ পর্যন্ত আমরা তোমাদের পাশে আছি। দরকার পড়লে দেশের রাষ্ট্রপতির কাছে যাব। তোমাদের কোনও চিন্তা নেই।’’ শুক্রবার হরিয়ানায় আরও একটি বৈঠক হবে। সেখানে আন্দোলন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত ঠিক হবে বলে জানিয়েছেন রাকেশ।
কৃষক নেতার অভিযোগ, বিহার, উত্তরপ্রদেশে একই কাজ করেছে বিজেপি। পরিবার ভেঙেছে। কিন্তু তাঁদের ভাঙা সহজ হবে না বলেই দাবি রাকেশের। তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার বিহারে লালু প্রসাদ যাদবের পরিবার ভেঙেছে। উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদবের পরিবারের সঙ্গে ওরা কী করেছে সেটা আমরা দেখেছি। রাজস্থানেও একই ঘটনা হয়েছে। কিন্তু আমাদের ওরা ভাঙতে পারবে না। কারণ, আমাদের পরিবার অনেক বড়। তা দিন দিন আরও বাড়ছে।’’

Releated Posts

মুম্বইয়ে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার পুলিশকর্তা গ্রেফতার

মুম্বই, ১ মে (আইএএনএস): নাবালিকা এক কন্যার শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।…

ByByTaniya Chakraborty May 1, 2026

এইচওএম সম্মেলনে মোদির ভাষণ ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’, কূটনীতিতে ‘৩টি টি’-তে জোর: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১ মে (আইএএনএস): ভারতের কূটনৈতিক অগ্রাধিকারে “৩টি টি” — বাণিজ্য, প্রযুক্তি ও পর্যটনের গুরুত্ব ক্রমশ বাড়ছে বলে…

ByByTaniya Chakraborty May 1, 2026

ধার সড়ক দুর্ঘটনায় মৃত বেড়ে ১৬, গণদাহ সম্পন্ন

ভোপাল/ধার, ৩০ এপ্রিল (আইএএনএস): মধ্যপ্রদেশের ধার জেলা-র মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। আহত আরও চার…

ByByNews Desk Apr 30, 2026

হাসপাতালের দেওয়াল ধস: ঘটনাস্থল পরিদর্শনে লোকায়ুক্ত, স্বতঃপ্রণোদিত তদন্তের নির্দেশ

বেঙ্গালুরু, ৩০ এপ্রিল (আইএএনএস): কর্নাটকের কর্নাটক লোকায়ুক্ত বিচারপতি বি.এস. পাটিল বৃহস্পতিবার বোয়ারিং হাসপাতালের প্রাচীর ধসের ঘটনাস্থল পরিদর্শন করে…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top