News Flash

  • Home
  • প্রধান খবর
  • জামিন-আর্জি খারিজ সুকন্যার, তিহাড়েই থাকতে হবে পিতা-কন্যাকে
Image

জামিন-আর্জি খারিজ সুকন্যার, তিহাড়েই থাকতে হবে পিতা-কন্যাকে


নয়াদিল্লি, ১ জুন (হি. স.) : গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের আর্জি খারিজ করে দিল দিল্লির রউস অ্যাভিনিউ আদালত। অনুব্রতের জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানিও স্থগিত হয়ে যায় বৃহস্পতিবার।

বৃহস্পতিবার সুকন্যার জামিনের বিরোধিতা করে ইডির তরফে দাবি করা হয় যে, অনুব্রতের ব্যবসায় ‘সক্রিয় ভাবে’ জড়িত ছিলেন তাঁর মেয়ে। ভোলে বোম রাইস মিলে মায়ের সঙ্গে অংশীদার ছিলেন সুকন্যাও। আগের দিন শুনানিতে দু’পক্ষের সওয়াল শুনে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারক। অবশেষে বৃহস্পতিবার অনুব্রত-কন্যার জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লির আদালত।

মেয়ের মতো শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন অনুব্রত মণ্ডলও। বৃহস্পতিবার যার শুনানি শুরু হয় আদালতে কিন্তু মাঝপথেই শুনানি স্থগিত হয়ে যায়। এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারক।

সোমবার থেকে আদালতে গরমের ছুটি পড়ে যাওয়ায় আগামী এক মাসে আর এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা নেই। তাই মনে করা হচ্ছে, গোটা জুন মাসে তিহাড় জেলেই কাটাতে হবে অনুব্রত এবং সুকন্যাকে।

গত ২৬ এপ্রিল দিল্লিতে ইডির সদর দফতরে সুকন্যাকে দিনভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। ৩১ বছরের সুকন্যাকে তিন দিন নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে ইডি। তার পর থেকে সুকন্যা তিহাড় জেলে।

ইতিমধ্যে ইডি অনুব্রতের পাশাপাশি সুকন্যার বিরুদ্ধেও চার্জশিট দায়ের করেছে। সুকন্যার তরফে জামিনের আর্জিতে বলা হয়, ইডি জিজ্ঞাসাবাদ করে তাঁর বিরুদ্ধে চার্জশিট দায়ের করে ফেলেছে, তা হলে আর কেন সুকন্যাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হবে? সুকন্যার বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে বলেও জামিনের আর্জিতে জানানো হয়েছিল।

Releated Posts

উত্তর ২৪ পরগনার পুকুর থেকে উদ্ধার বিপুল অস্ত্র ও গুলি, তদন্তে পুলিশ

কলকাতা, ১৫ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনা জেলার হাবরার একটি পুকুর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার…

ByByNews Desk Jun 15, 2026

‘বন্দে মাতরম্’-এর সুরে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাল স্লোভাকিয়া

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐতিহাসিক এই সফর উপলক্ষে…

ByByNews Desk Jun 15, 2026

ভারত দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সুপ্রস্তুত, তবে আত্মতুষ্টির সুযোগ নেই: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতের অর্থনীতি বর্তমানে সন্তোষজনকভাবে এগোলেও দেশের প্রবৃদ্ধির ধারাকে নিশ্চিত ধরে নেওয়া উচিত নয় বলে…

ByByNews Desk Jun 15, 2026

নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা শুরু করল ইন্ডিগো

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): দেশের বৃহত্তম স্বল্পমূল্যের বিমান সংস্থা ইন্ডিগো সোমবার উত্তরপ্রদেশের জেওয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (এনআইএ)…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top