News Flash

  • Home
  • দেশ
  • সাইবার প্রতারণা, গ্রেফতার প্রাক্তন পুলিশকর্মীর ছেলে
Image

সাইবার প্রতারণা, গ্রেফতার প্রাক্তন পুলিশকর্মীর ছেলে

কলকাতা, ৩১ মে (হি. স.) : কলকাতা পুলিশের এক সহকারী কমিশনারের (এসিপি) আত্মীয়ের সাইবার প্রতারণার শিকার হওয়ার ঘটনায় গ্রেফতার এক পুলিশকর্মীর ছেলে। বুধবার অভিযুক্ত তন্ময় সিংহকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তন্ময়ের বাবা কলকাতা পুলিশেরই প্রাক্তন এএসআই।

পুলিশ সূত্রের খবর, কিছুদিন আগে কলকাতা পুলিশের এসিপি র্যাওঙ্কের ওই অফিসার ঈপ্সিতা ভট্টাচার্য বন্ধন ব্যাঙ্কে একটি অভিযোগ করেন। সেই অভিযোগে তিনি জানান, তাঁর এক পরিচিত ব্যক্তি বন্ধন ব্যাঙ্কে চাকরির পাওয়ার নামে প্রতারিত হয়েছেন। তাঁকে চাকরির জন্য ১ লক্ষ ২২ হাজার টাকা জমা করতে বলা হয়। সেই টাকা ওই ব্যক্তি জমাও করেন। এরপর বন্ধন ব্যাঙ্ক থেকে তাঁর কাছে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটারও আসে।

চিঠিটি দেখে সন্দেহ হওয়ায় ওই ব্যক্তি ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, সেটি ভুয়ো। পরে তিনি পুলিশ অফিসার ইপ্সিতা ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেন। ওই অফিসার বন্ধন ব্যাঙ্কের ওই প্রতারণা নিয়ে লিখিত অভিযোগ করেন। ব্যাঙ্কও বিষয়টি পুলিশকে জানায়।

ব্যাঙ্কের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ রানাঘাট থেকে দু’জনকে গ্রেফতার করে। তাদের জেরা করে পুলিশ জানতে পারে, তন্ময় সিংহ একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করে এই প্রতারনার কারবার চালাচ্ছে।

মঙ্গলবার বিধাননগর ক্রাইম থানা দক্ষিনেশ্বর একালায় হানা দিয়ে তন্ময়কে গ্রেফতার করে। এই প্রতারণার চক্রের সঙ্গে আর কারা জড়িত, পুলিশ তা খতিয়ে দেখছে। তদন্তেই জানা যায়, তন্ময়ের বাবা কলকাতা পুলিশেরই প্রাক্তন এএসআই।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top