News Flash

  • Home
  • প্রধান খবর
  • আইপিএল জুয়া, নগদ সমেত তিন যুবক ধৃত নোয়াপাড়ায়
Image

আইপিএল জুয়া, নগদ সমেত তিন যুবক ধৃত নোয়াপাড়ায়

উত্তর ২৪ পরগনা, ৩০ মে (হি. স.) : নাকাতল্লাশির সময় পুলিশের হাতে ধরা পড়লেন আইপিএলে ‘বেটিং’-এ যুক্ত তিন অভিযুক্ত। তাঁদের কাছ থেকে পাওয়া গিয়েছে ৩ লক্ষ ৭৮ হাজার টাকা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া থানা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, স্কুটি করে যাচ্ছিলেন তিন যুবক। ইছাপুর-পিনাকল মোড়ের কাছে নাকাতল্লাশির জন্য তাঁদের আটকায় পুলিশ। নোয়াপাড়ায় পুলিশ সন্দেহভাজন ওই তিন যুবককে প্রশ্ন করলে তাঁদের জবাবে অসঙ্গতি পায় পুলিশ।

এর পর তাঁদের ব্যাগে তল্লাশি করেন কর্তব্যরত পুলিশকর্মীরা। দেখা যায় প্রচুর টাকা রয়েছে তাতে। গুনে গুনে দেখা হয় ৩ লক্ষ ৭৮ হাজার টাকা রয়েছে। পুলিশের অভিযোগ, ওই টাকার উৎস কী, কোথা থেকে আনা হচ্ছিল প্রথমে এর কোনও সদুত্তর দিতে পারেননি তিন জন। পরে তাঁরা জানান, আইপিএলের বেটিং করছিলেন তাঁরা। এর পর স্কুটি দুটো আটক করে পুলিশ। তিন যুবককে নিয়ে যাওয়া হয় নোয়াপাড়া থানায়।

মঙ্গলবারই তাঁদের ব্যারাকপুর আদালতে পাঠিয়ে হেফাজতে নেয় পুলিশ। ধৃতদের এই টাকার উৎস কী, তা এখনও তারা স্পষ্ট করে বলতে পারেননি বলে অভিযোগ। এই জুয়া চক্রের পিছনে আরও কে কে যুক্ত আছেন, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top