News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মণিপুরে আক্রান্ত পরিবারদের সাহায্যে এগিয়ে এল রাজ্যের সামাজিক সংস্থা
Image

মণিপুরে আক্রান্ত পরিবারদের সাহায্যে এগিয়ে এল রাজ্যের সামাজিক সংস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ হিংসাদীর্ণ মনিপুরে শান্তি ফিরিয়ে আনার প্রত্যাশায় ব্রতী উইথ লাভ ফ্রম ত্রিপুরা নামক একটি সংগঠনের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন স্থান থেকে প্রচুর পরিমাণ কাপড় সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করা হয়েছে৷  গত ৩ রা মে থেকে মনিপুরে শুরু হয়েছিলো সাম্প্রদায়িক দাঙ্গা৷  ২৭ দিন পরও  মনিপুরের পরিস্থিতি অস্বাভাবিক৷হৃদয়বিদারক দাঙ্গার ফলস্বরূপ উভয় সম্প্রদায়ের বহু ঘর বাড়ি সম্পূর্ন ভস্মিভূত হয়ে গেছে৷ তাই শিশু থেকে বৃদ্ধ অগনিত মানুষ বাধ্য হয়েছে ত্রান শিবিরে আশ্রয় নিতে৷
এখনো মোবাইল ইন্টারনেট এমনকি ওয়াই ফাই পরিষেবা সম্পূর্ন বন্ধ৷ রাস্তায় আটকে আছে অতি আবশ্যক মাল বোঝাই লরি৷ এমতাবস্থায় মনিপুরের বিভিন্ন সামাজিক সংস্থা গুলির পক্ষ থেকে আবেদন আসছে ত্রান শিবিরে সাহায্য করার জন্য৷ সময়ের দাবী ও উদ্ভুত পরিস্থিতি অনুযায়ী সম মনোভাবপন্ন কিছু যুবক-যুবতি মিলে উদ্যোগ নিয়েছেন  ত্রিপুরা থেকে অতি আবশ্যক নিত্যপ্রয়োজনীয় কিছু ত্রান সামগ্রী বিমানের মাধ্যমে শিবির গুলোতে পাঠানোর
জন্য৷  মঙ্গলবার ওইসব সামগ্রী বিমানের মাধ্যমে  পাঠানো হয়৷ অবশ্য তারা  কারোর কাছ থেকে কোন ধরনের নগদ অর্থ গ্রহন করেননি৷ বিভিন্ন সম্প্রদায়ের জনগন স্বেচ্ছায় দাঙ্গা পিড়ীত বিপন্ন মানুষদের পাশে ত্রান সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন এবং মনিপুরে অতিসত্তর শান্তি ফিরে আসুক এই আহ্বান করেছে৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top