News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মধুপুরে চোর সন্দেহে বিজেপি নেতার ছেলেকে গণধোলাইয়ের পর দেয়া হল পুলিশে
Image

মধুপুরে চোর সন্দেহে বিজেপি নেতার ছেলেকে গণধোলাইয়ের পর দেয়া হল পুলিশে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷  চোর সন্দেহে বিজেপি নেতার পুত্রকে গণধোলাই দিল পাথারিয়াদ্বার পঞ্চায়েতের লোকজন৷ ঘটনার খবর পেয়ে মধুপুর থানার পুলিশের ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে৷৷ মধুপুর থানাধীন পাথারিয়াদ্বার পঞ্চায়েতে গতকাল রাতে সুরজিৎ চৌধুরী নামে এক যুবককে চোর সন্দেহে গণধোলাই দেয় এলাকার লোকজন৷ জানা যায় সে নেশাগ্রস্ত অবস্থায় ওই এলাকায় ঘোরাফেরা করছিল৷ তাতেই এলাকার জনমনে সন্দেহের সৃষ্টি হয়৷  চোর সন্দেহে এলাকার কিছু অত্যুৎসাহী লোকজন তাকে আটক করে গণধোলাই দেয়৷ ঘটনার খবর পেয়ে রাতেই মধুপুর থানার পুলিশ সেখানে ছুটে যায়৷ পরবর্তী সময় জানা যায় আটক যুবক খামারহাটি পঞ্চায়েতের শাসকদলের নির্বাচিত সদস্য যোগেশ  চৌধুরীর পুত্র৷ সে আকন্ঠ মধ্যপান করে এলাকায় ঘোরাফেরা করছিল৷ সে এতটাই নেশাগ্রস্ত ছিল যে এলাকার লোকজনদের সঙ্গে সে কথাই বলতে পারছিল না৷জানা যায় স্থানীয় বিল্লাল মিয়ার বাড়িতে সম্প্রতি চুরি হয়েছে৷  সুরজিৎ চৌধুরীকে চোর সন্দেহে আটক করে গণধোলাই দেয়৷ পরে পুলিশ এসে যুবককে আটক করে মধুপুর থানায় নিয়ে আসে৷

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top