News Flash

Image

পাচারকালে ১২ টি গবাদি পশু আটক করেছে পুলিশ

পানিসাগর(ত্রিপুরা) ,৩০ মে (হি.স.): পাচারকালে ১২টি গবাদি পশু আটক করেছে দামছড়া থানার পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতভর অভিযান চালিয়ে বারো চাক্কার লরি থেকে ১২টি গবাদি পশু আটক করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেব।সাথে তিনজনকে আটক করা হয়েছে।

পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেব জানিয়েছেন, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে সোমবার দামছড়া থানার ওসি রাজু ভৌমিকের কাছে খবর আসে মিজোরাম থেকে পানিসাগর হয়ে দামছড়ায় গবাদি পশু পাচার করা হবে।ওই খবরের ভিত্তিতে রাত আনুমানিক ১১ টা থেকে থানার আশেপাশের নাকা পয়েন্টে উত পেতে বসে থাকে পুলিশ।মঙ্গলবার ভোর চারটে নাগাদ এ এস ০১ এফ সি ০০৮৬ নম্বরের বারো চাকার লরিকে আটক করে তল্লাশি চালানো হয়েছিল।তল্লাশি চালিয়ে লরি থেকে ১২টি গবাদি পশু উদ্ধার করা হয়েছে।কিন্তু গাড়ির চালক ঘটনার আচঁ পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।তবে গাড়িতে থাকা তিন জন যুবককে আটক করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, মেলাঘর থানাধীন ইন্দ্রনগর এলাকার বাসিন্দা লিটন মিঞা(৩০),সোনামুড়ার বাসিন্দা জামাল হোসেন (২৭), ও দামছড়ার বাসিন্দা আবদুল ফাতার(৩৪) কে আটক করা হয়েছে।পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে।

Releated Posts

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026

টিটিএএডিসির সমস্যা সমাধানে জোটসঙ্গীদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত…

ByByNews Desk Sep 26, 2026

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top