News Flash

Image

ইমফলে ‘ইমা’-দের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে শান্তি কামনা অমিত শাহের

ইমফল, ৩০ মে (হি.স.) : ইমফলে আজ মঙ্গলবার সকালে ‘ইমা’ (মহিলা সুশীল সমাজ)-দের সঙ্গে প্রাতঃরাশ বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে ‘ইমা’দের উত্থাপিত বহু অভিযোগ শুনে সে সবের বিহিত ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া হিংসা বর্জন করে সকলকে সম্মিলিতভাবে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন অমিত। এক্ষেত্রে মহিলা সুশীল সমাজ ‘ইমা’দের অগ্রণী ভূমিকা নেওয়ারও আহ্বান জানান তিনি।

চারদিনের সফরসূচি নিয়ে গতকাল সোমবার (২৯ মে) রাত ৯:২০ মিনিটে হিংসাজর্জর মণিপুরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিএসএফ-এর উড়ানে অমিত শাহ ইমফলে বীর টিকেন্দ্রজিত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সোজা চলে যান মুখ্যমন্ত্রীর কার্যালয়ে।

সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার, রাজ্যের কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী, বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয়কুমার ভাল্লা, ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)–র অধিকর্তা তপনকুমার ডেকা, মণিপুর সরকারের মুখ্যসচিব, রাজ্যের ডিজিপি, সাধারণ ও গৃহ দফতরের শীর্ষ আধিকারিক এবং কেন্দ্রীয় সরকার নিয়োজিত নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিঙের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে হিংসা-কবলিত রাজ্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী আমিত শাহ।

গত রাতের বৈঠকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার, ত্রাণ ব্যবস্থা ত্বরান্বিত করা, পেট্রোল, এলপিজি গ্যাস, চাল সহ অন্যান্য দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী সাধারণ মানুষের জন্য উপলব্ধ করা ইত্যাদি বেশ কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Releated Posts

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top