News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সমাজকল্যাণ দপ্তরে ডেপুটেশন ও স্মারকলিপি দিলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা
Image

সমাজকল্যাণ দপ্তরে ডেপুটেশন ও স্মারকলিপি দিলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মধ্যে যাদের বয়স ৬০ বছর অতিক্রান্ত হয়েছে তাদেরকে আগামী ৩০মের পর থেকে কাজ করতে দেওয়া হবে না বলে সরকারি যে সার্কুলার জারি করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা সমাজ কল্যাণ দপ্তরের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন৷ আগামী ৩০ মেয়ের পর থেকে ৬০ বছরের বেশি বয়সী অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা আর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করতে পারবেন না৷ এব্যাপারে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর থেকে সংশ্লিষ্ট সকলের কাছে লিখিতভাবে নোটিশ পাঠানো হয়েছে৷ এ ধরনের নোটিশ পাওয়ার পর ৬০ বছর উর্ধ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মধ্যে এক অনিশ্চয়তা দেখা দিয়েছে৷ কেননা তারা ৬৫ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন বলে আশাবাদী ছিলেন৷ আচমকা ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করার যে সার্কুলার জারি করা হয়েছে তাতে তাদের মাথায় বাজ পড়ার উপক্রম৷ উদ্ভূত পরিস্থিতিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা শুক্রবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করে তাদেরকে সাবস্টিটিউট স্টাফ হিসেবে ৬৫ বছর বয়স পর্যন্ত কাজ করার সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন৷ ডেপুটেশন প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেত্রীরা জানান অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের বিয়ে হয়নি আবার কারোর স্বামী সন্তান নেই৷ তারা ৬৫ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন আশা করেই কাজ চালিয়ে যাচ্ছিলেন৷ তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল এই কাজ৷ হঠাৎ করে সরকারের তরফ থেকে যে সার্কুলার জারি করা হয়েছে তাতে তারা অসহায় হয়ে পড়েছে৷ বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য তারা দাবি জানিয়েছেন৷ পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের অবসরকালীন ভাতা এবং গ্র্যাচুয়েটি প্রদানের জন্য তারা দাবি জানিয়েছেন৷

Releated Posts

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া

আগরতলা, ৩০ জুলাই : নিজ বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। তেলিয়ামুড়া থানাধীন…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

ঊনকোটি জেলা হাসপাতালের পরিষেবা উন্নয়নের দাবিতে মেডিকেল সুপারের সঙ্গে কংগ্রেস প্রতিনিধি দলের সাক্ষাৎ

কৈলাসহর, ৩০ জুলাই: ঊনকোটি জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং জনস্বার্থে একাধিক দাবি তুলে ধরে হাসপাতালের মেডিকেল সুপার…

ByByReshmi Debnath Jul 30, 2026

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top