আগরতলা, ২৬ মে (হি.স.) : জি বি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির কারণে এক গৃহবধূ মৃত্যু হয়েছে, এমনই অভিযোগ তুলে মৃতার পরিবারের সদস্যরা হৈচৈ করেছেন। তাঁদের দাবি, সময় মতো ডায়ালাইসিস না দেওয়ায় মৃত্যু হয়েছে ওই গৃহবধূর। পরিবারের পক্ষ থেকে রক্তের ব্যবস্থা সত্বেও রোগীকে রক্ত দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। ওই ঘটনায় কিছুক্ষনের জন্য হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা ছড়িয়েছিল।
মৃতার স্বামী জানিয়েছেন, তেলিয়ামুড়ার বাসিন্দা ঝর্না ঘোষ দেব কিডনির সমস্যায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ২১ মে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাঁর স্ত্রীর রক্তের খুব প্রয়োজন ছিল। বহু কষ্টে গতকাল এক বোতল রক্তের ব্যবস্থা করেন পরিবারের সদস্যরা। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সেই রক্ত গৃহবধূকে দেয়নি বলে অভিযোগ।
তাঁদের আরও অভিযোগ, দুই দিন আগে তার স্ত্রীকে ডায়ালাইসিস করার কথা ছিল। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা ডায়ালাইসিসের ব্যবস্থা করেননি। ফলে শুক্রবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন ঝর্না দেব। তাঁর পরিবারের সদস্যরা নার্স এবং চিকিৎসসকদের কাছে চিকিৎসার জন্য কাতর আবেদন জানানো সত্বেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এভাবে বিনা চিকিৎসায় ওই গৃহবধূ মৃত্যু কোলে ঢলে পড়েছেন। ওই ঘটনাকে ঘিরে কিছুক্ষনের জন্য হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

গৃহবধূর মৃত্যুতে জি বি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ
Tags:
Releated Posts
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস
আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…
নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের
আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…
ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক
কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…
ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র
আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…


















