News Flash

Image

বারাকপুর গুলিকাণ্ডে ধৃত বেড়ে ২

উত্তর চব্বিশ পরগনা, ২৬ মে (হি. স.) :ব্যারাকপুরে সোনার দোকানে বুধবারের গুলিকাণ্ডে গ্রেফতার ২। গত রাতে হাওড়া থেকে গ্রেফতার হয়েছে সাকিল খান। সূত্রের খবর, শুক্রবার বীরভূমের মুরারই থেকে গ্রেফতার হয়েছে জামশেদ আনসারি।

পুলিশ সূত্রে খবর, আগে ২ জনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে থেকে ১ জন গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার করা হয়েছে আরও ১ জনকে। পুলিশের দাবি, ‘ধৃত ২ জন ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তবে, কী কারণে খুন এখনও জানা যায়নি, তদন্ত চলছে। একটি মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে’।

বুধবার বিকেলে ব্যারাকপুরে আনন্দপুরীতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় দোকানের মালিকপুত্র তথা ২৭ বছরের তরতাজা এক যুবকের। ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যানের দাবি, দুষ্কৃতীদের মধ্যে একজন কামারহাটির বাসিন্দা, আর বাকি ৪ জনই ঝাড়খণ্ডের।

পুর চেয়ারম্যান দাবি করেন, ‘‘ধৃতকে জেরা করে বাকিদের খোঁজার চেষ্টা করা হচ্ছে। ই কর্মাস সংস্থার মাধ্যমে উলুবেড়িয়া ও কলকাতা থেকে ২টি বাইক কেনে দুষ্কৃতীরা। দলটির আরও কয়েকটি অপরাধ করার পরিকল্পনা ছিল।“ সূত্রের খবর, পুলিশের থেকে বাঁচতে মাথা ন্যাড়া করে গা ঢাকা দিয়েছিল সানি।

প্রসঙ্গত, বুধবার ভরা বাজারের মধ্যে, ভরসন্ধ্যায় এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠেছেন সবাই। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ তৃণমূল নেতা ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।

Releated Posts

ভারত–ইউএই সিইপিএ চুক্তিতে বাণিজ্য ১০০ বিলিয়ন ডলার ছাড়াল, নতুন সুযোগ তৈরি: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) দ্বিপাক্ষিক বাণিজ্যে শক্তিশালী বৃদ্ধি…

ByByTaniya Chakraborty May 1, 2026

লাদাখে বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধের বাণী আজও সমান প্রাসঙ্গিক: অমিত শাহ

লেহ, ১ মে(আইএএনএস): বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক মুহূর্ত—এমন মন্তব্য করলেন…

ByByTaniya Chakraborty May 1, 2026

বিহারে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে স্বস্তি, ঝড়-বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু

পাটনা, ১ মে(আইএএনএস): টানা কয়েকদিনের তীব্র গরমে বিপর্যস্ত বিহারে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে কিছুটা স্বস্তি মিলেছে। একাধিক জেলায় তাপমাত্রা…

ByByTaniya Chakraborty May 1, 2026

মুম্বইয়ে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার পুলিশকর্তা গ্রেফতার

মুম্বই, ১ মে (আইএএনএস): নাবালিকা এক কন্যার শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top