News Flash

  • Home
  • দেশ
  • বারাকপুরের জেল থেকে তোলাবাজির অভিযোগ অর্জুন সিংয়ের
Image

বারাকপুরের জেল থেকে তোলাবাজির অভিযোগ অর্জুন সিংয়ের

কলকাতা, ২৬ মে (হি. স.) : ব্যারাকপুরে ডাকাতি এবং খুনের ঘটনায় আবার পুলিশকে বিঁধলেন সাংসদ অর্জুন সিংহ। শুক্রবার বলেন, ‘‘জেল থেকে বসে ব্যবসায়ীদের হুমকি দেওয়া হচ্ছে।”

অর্জুনবাবু সংবাদমাধ্যমে বলেন, জেল থেকে বসে এক বিরিয়ানির ব্যবসায়ীদের কাছে স্করপিও গাড়ি চাওয়া হচ্ছে। মোটা টাকা তোলা চাওয়া হচ্ছে। কখনও বাইরের জেল থেকে, আবার কখনও সেন্ট্রাল জেল থেকে। এঁদের যাঁরা কালেক্টর তাঁদের গ্রেফতার করলেই আসল মাথা পাওয়া যাবে।’’ তাঁর সংযোজন, ‘‘পুলিশকে তিন মাস আগে বলেছি, এদের ধরতে।’’

আগে পুলিশের শারীরিক সক্ষমতা নিয়ে কটাক্ষ করে ব্যারাকপুরের সাংসদ বলেছিলেন অপরাধীদের ধরতে তারা ব্যর্থ। শুক্রবার নিজে বিশেষ নিরাপত্তা পান বলে তিনি লজ্জিত বলে মন্তব্য করলেন বিজেপির টিকিটে লোকসভা ভোটে জিতে পুরনো দল তৃণমূলে ফেরা অর্জুন সিং।

তাঁর কথায়, ‘‘যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নেই, সেখানে নিজে ভিভিআইপি নিরাপত্তা নিতে লজ্জা হয়।’’ আক্ষেপের সুরে তিনি এ-ও বলেন, ‘‘ব্যারাকপুরের সাংসদ হয়ে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারছি না। এ দিকে আমি নিজে ভিভিআইপি নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছি।’’ সাংসদের সংযোজন, ‘‘অপরাধীরাও নিরাপত্তা পাচ্ছে। আর সাধারণ মানুষ গুলি খেয়ে মরছে! জলজ্যান্ত নিরীহ ছেলেকে মেরে দিল (দুষ্কৃতীরা)!’’

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top