News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অতিসত্বর ফলাফল প্রকাশ এবং একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ 
Image

অতিসত্বর ফলাফল প্রকাশ এবং একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ 

আগরতলা, ২৬ মে (হি.স.) : অতিসত্বর ফলাফল প্রকাশ এবং একত্রে নিয়োগের দাবিতে ফের মুখ্যমন্ত্রীর দ্বারস্ত হলেন এস টি জি টি চাকুরী প্রত্যাশীরা। কিন্তু তাঁরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে না পেরে রাজধানী উজ্জয়ন্ত প্রাসাদের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। ফলাফল প্রকাশ এবং নিয়োগ সংক্রান্ত বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানিয়েছেন পরীক্ষার্থীরা।

তাঁদের অভিযোগ, ৯ মাস আগে এসটিজিটি পরীক্ষায় হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না টিআরবিটি। এ বিষয়ে দীর্ঘ কয়েক মাস যাবৎ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে  অন্যান্য মন্ত্রীদের দরজায় কড়া নাড়লেও তাঁদের দাবি পূরনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই তাঁরা বাধ্য হয়ে শুক্রবার সকালে অতিসত্বর ফল প্রকাশ এবং একত্রে নিয়োগের দাবিতে ফের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে না পেরে তাঁরা রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে বিক্ষোভ দেখিয়েছেন।

তাঁদের আরও অভিযোগ, শূন্য পদ থাকা সত্ত্বেও ২০২২ সালে এসটিজিটি পরীক্ষাথীদের  একত্রে নিয়োগ করা হচ্ছে না। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দেখা দিয়েছে। তাই তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান, ফলাফল প্রকাশ এবং নিয়োগ সংক্রান্ত বিষয়টি গুরুত্ব সহকারে দেখুন। 

Releated Posts

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…

ByByReshmi Debnath Jun 16, 2026

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 16, 2026
Scroll to Top