News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংসদ ভবনের উদ্বোধন কোনও দলীয় কর্মসূচি নয় : সঞ্জয় রাউত
Image

সংসদ ভবনের উদ্বোধন কোনও দলীয় কর্মসূচি নয় : সঞ্জয় রাউত

মুম্বই, ২৬ মে (হি.স.): নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন উদ্ধব ঠাকরের শিবিরের নেতা সঞ্জয় রাউত। শুক্রবার সঞ্জয় রাউত বলেছেন, সংসদ ভবনের উদ্বোধন কোনও দলীয় কর্মসূচি নয়। একইসঙ্গে তিনি জানিয়েছেন, বিরোধীরা কেন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, “রাষ্ট্রপতি এবং সংবিধানের প্রতি শ্রদ্ধার বিষয় এটি… রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি, এমনকি প্রাক্তন রাষ্ট্রপতিকেও আমন্ত্রণ জানানো হয়নি, কেন?

সঞ্জয় রাউত এরপর যোগ করেছেন, সংসদ ভবনের উদ্বোধন কোনও দলীয় কর্মসূচি নয়। উল্লেখ্য, আগামী ২৮ মে, রবিবার নতুন সংসদ ভবন দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু, উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ১৯টি বিরোধী রাজনৈতিক দল। বিরোধীরা চাইছে, রাষ্ট্রপতির হাতে উদ্বোধন হোক নতুন সংসদ ভবন। আর তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top