News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাষ্ট্রপতির সংসদ ভবন উদ্বোধনের অধিকার কেড়ে নিচ্ছেন মোদী : খাড়গে
Image

রাষ্ট্রপতির সংসদ ভবন উদ্বোধনের অধিকার কেড়ে নিচ্ছেন মোদী : খাড়গে


নয়াদিল্লি, ২৫ মে (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অধিকার হরণ করেছেন এবং নতুন সংসদ ভবন উদ্বোধন না করে সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করেছেন বলে অভিযোগ তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

বৃহস্পতিবার তিনি বলেন, “মোদীজি, সংসদ হল জনগণের দ্বারা প্রতিষ্ঠিত গণতন্ত্রের মন্দির। মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় হল সংসদের প্রথম অঙ্গ। আপনার সরকারের ঔদ্ধত্য সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করেছে।”
তিনি বলেন, “দেশের ১৪০ কোটি মানুষ জানতে চায়, ভারতের রাষ্ট্রপতির সংসদ ভবন উদ্বোধনের অধিকার কেড়ে নিয়ে আপনারা কী প্রকাশ করতে চান।”

এদিকে দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতেও বলেন, “রাষ্ট্রপতিকে নতুন সংসদের উদ্বোধনী অনুষ্ঠান থেকে দূরে রাখা ভুল, এটা তাঁর জন্য চরম অপমান, গণতন্ত্রের ওপর আক্রমণ। আজ প্রতিটি রাজনৈতিক দলই এর বিরোধিতা করছে।”

Releated Posts

মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…

ByByNews Desk Jun 18, 2026

ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…

ByByNews Desk Jun 18, 2026

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top