News Flash

  • Home
  • দেশ
  • কর্ণাটকে গুন্ডামি বরদাস্ত নয়, সিদ্দারামাইয়ার পর এবার বার্তা ডি কে শিবকুমারের
Image

কর্ণাটকে গুন্ডামি বরদাস্ত নয়, সিদ্দারামাইয়ার পর এবার বার্তা ডি কে শিবকুমারের

বেঙ্গালুরু, ২৪ মে (হি.স.): “আমরা কাউকে আইন হাতে তুলে নিতে দেব না”, স্পষ্টভাবে এমনটাই জানিয়েছেন কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। বুধবার এক সাংবাদিক সম্মেলনে শিবকুমার বলেছেন, “আমরা কাউকে আইন হাতে তুলে নিতে দেব না… ৩-৪টি ক্ষেত্র ছিল, যেখানে পুলিশ অফিসাররা তাঁদের এজেন্ডা রেখেছিল। তাঁরা নিজেদের ইউনিফর্ম খুলে ফেলে এবং রাজনৈতিক পোশাকের পোশাক পরে ছবি তোলার জন্য পোজ দেয়। এটা অসাংবিধানিক…।”

উল্লেখ্য, ক্ষমতায় এসেই রাজ্যের পুলিশকর্তাদের নিয়ে বৈঠকে বসেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বিধানসৌধের সভাগৃহে আয়োজিত বৈঠকে মুখ্যমন্ত্রী সিদ্দার স্পষ্ট ঘোষণা ছিল, রাজ্যে কোনও রকম গুন্ডামি বরদাস্ত করবে না তাঁর সরকার। মানুষ বদলের প্রত্যাশায় তাঁদের জিতিয়েছেন। মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে ‘জ়িরো টলারেন্স’ নীতি নিয়ে চলবে কংগ্রেস সরকার। এবার সেই বার্তা দিলেন শিবকুমার।

কর্ণাটকের মন্ত্রিসভার সম্প্রসারণ প্রসঙ্গে শিবকুমার বলেছেন, “আমার মুখ্যমন্ত্রীই মন্ত্রিসভা সম্প্রসারণ করবেন। তাঁর কর্তৃত্ব আছে, কংগ্রেস তাঁকে কর্তৃত্ব দিয়েছে। তিনিই সঠিক মানুষ যিনি এ ব্যাপারে উত্তর দিতে পারবেন। অনুগ্রহ করে তাঁর সঙ্গে দেখা করুন।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top