News Flash

  • Home
  • দিনের খবর
  • সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণদের মমতার অভিনন্দন
Image

সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণদের মমতার অভিনন্দন

কলকাতা, ২৪ মে (হি. স.) : সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার তিনি টুইটারে লিখেছেন, “২০২২ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণদের আমি অভিনন্দন জানাই। তাঁরা শীঘ্রই মর্যাদাপূর্ণ আইএএস, আইপিএস পরিবারের অংশ হবেন। আমি অত্যন্ত খুশি যে তাদের মধ্যে ৩৪% নারী। আমি উজ্জ্বল এবং সমমানের একটি সমাজে আত্মবিশ্বাসী। পরীক্ষার প্রথম ৪টি স্থানই নারীরা পেয়েছেন।

নারীদের এগিয়ে আসতে হবে। তাঁদের এমন একটি মূল্যবোধ ব্যবস্থার উদাহরণ দিয়ে নেতৃত্ব দিতে হবে যেখানে একজন নারীকে অঙ্গুলিহেলনে ডাকা যাবে না। মানুষ গণধর্ষককে প্রশ্রয় দেওয়ার আগে দুবার ভাববে, পুরুষরা নারীদের দমন করার আগে দুবার ভাববে। যাতে আমাদের সুন্দর জাতি সমতার নীতিতে উন্নতি লাভ করে।

আপনারা আমাদের শক্তি। আপনারা অল্প বয়সী মেয়েদের তাদের অধিকারের জন্য লড়াই করতে, ভবিষ্যতে একটি শক্তিশালী ভারত তৈরির জন্য উৎসাহিত করবেন।”

দেশের অন্যতম কঠিন এই পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হয় ভবিষ্যতের আইএএস, আইএফএস, আইপিএস এবং অন্যান্য গ্রুপ এ ও বি-এর মতো উচ্চপদস্থ আধিকারিকদের। প্রিলিমিনারি, মেন এবং ব্যক্তিগত ইন্টারভিউয়ের মধ্যে দিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এ বছর সিভিল সার্ভিসে শীর্ষস্থান দখল করেছেন ঈশিতা কিশোর। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন গরিমা লোহিয়া, উমা হারাথি এন ও স্মৃতি মিশ্র। গতকালই টুইট করে প্রথম তিনজন ও সফলদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী।

Releated Posts

রাজস্থানের দৌসায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ট্রাককে বাসের ধাক্কা, চালক নিহত, আহত ২১

জয়পুর, ২৮ আগস্ট (আইএএনএস): রাখিবন্ধনের দিন রাজস্থানের দৌসা জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় একটি বাসের চালক নিহত হয়েছেন।…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

কেএমসি নির্বাচন নিয়ে বিজেপির অবস্থানকে প্রশ্ন সৌগত রায়ের, নেপালের বন্যাকে ‘বড় বিপর্যয়’ বললেন

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): আসন্ন কলকাতা পুরনিগম (কেএমসি) নির্বাচনে এনসিপিআই সদস্যদের বিজেপি নিজেদের প্যানেলে গ্রহণ করবে কি না,…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

২০২৯ লোকসভা নির্বাচনের আগেই নারী সংরক্ষণ আইন কার্যকর করতে চায় সরকার: অর্জুন রাম মেঘওয়াল

জয়পুর, ২৮ আগস্ট (আইএএনএস): ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই ‘নারী শক্তি বন্দন (সংশোধনী) বিল’ কার্যকর করতে সরকার আগ্রহী…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

দ্রুতগতির স্লিপার বাস সেতুর দেওয়ালে ধাক্কা, মধ্যপ্রদেশে মৃত ৪, আহত ১১

ভোপাল, ২৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের রাজগড় জেলায় দ্রুতগতির একটি স্লিপার বাস সেতুর দেওয়ালে ধাক্কা দেওয়ায় চারজনের মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top