News Flash

  • Home
  • দেশ
  • শ্রীনগরের সাধারণ মানুষও প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিশ্ব যাত্রার অংশ হতে চায় : জিতেন্দ্র সিং
Image

শ্রীনগরের সাধারণ মানুষও প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিশ্ব যাত্রার অংশ হতে চায় : জিতেন্দ্র সিং

শ্রীনগর, ২৩ মে (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শ্রীনগরের সাধারণ মানুষও বিশ্ব যাত্রার অংশ হতে চায়। শ্রীনগরে জি-২০ পর্যটন সংক্রান্ত কর্মগোষ্ঠীর বৈঠকে বললেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেছেন, “শ্রীনগরের কারুকার্যের বিস্তৃত পরিসর রয়েছে। আমাদের এখানে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু রয়েছে। অর্থনীতি, পরিবেশ ও সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আমরা বিশ্বব্যাপী ভাগাভাগি করতে প্রস্তুত।” কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আরও বলেছেন, “যুব সমাজ অত্যন্ত সুপরিচিত এবং তাঁরা ভারতের প্রধানমন্ত্রীর দেওয়া বিশাল সুযোগগুলি দেখতে পাচ্ছেন। শ্রীনগরের সাধারণ মানুষও প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিশ্ব যাত্রার অংশ হতে চায়।”

শ্রীনগরে সোমবার থেকে শুরু হয়েছে জি-২০ পর্যটন সংক্রান্ত কর্মগোষ্ঠীর বৈঠক। ৩ দিনব্যাপী বৈঠকের মঙ্গলবার ছিল দ্বিতীয় দিন। এদিন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা, কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি এবং জিতেন্দ্র সিং ও জি-২০ শেরপা অমিতাভ কান্ত শ্রীনগরে চলমান তৃতীয় জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠকে অংশগ্রহণ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেছেন, “মানুষ এবং ধরিত্রীর উপকার করে এমন টেকসই অনুশীলনগুলিকে উন্নীত করতে, পর্যটন মন্ত্রক এবং ভারত সরকার সমস্ত জি-২০ সদস্য দেশ এবং সমস্ত আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top