নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ তেলিয়ামুড়া পৌর এলাকার ১২ নং ওয়ার্ডের এক বিশাল এলাকাকে বর্ষার জল প্লাবন থেকে রক্ষা করতে জরুরী ভিত্তিতে তেলিয়ামুড়া পৌর পরিষদ একটি নালা তৈরি করে দেওয়া হচ্ছে৷ যা এলাকার নাগরিকদের দীর্ঘদিনের দাবী ছিল৷ সেই উদ্যেশ্যে আগাম বর্ষার আগেই কাজ করা হচ্ছে৷ যাতে পুর এলাকার কয়েকটি ওয়ার্ড এলাকার বাসিন্দারা অসুবিধার সম্মুখীন না হয়৷ আগামী কয়েক মাসের মধ্যে পাকা ড্রেইন নির্মাণ করে তাদের দীর্ঘ ২৫ বছরের দুঃখ লাঘব করতে পারবেন বলে জানান তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার ৷ তেলিয়ামুড়া পুর পরিষদের কয়েকটি ওয়ার্ড নিচু এলাকায় অবস্থিত হওয়ায় বর্ষার সময় বৃটির জল জমে এলাকাবাসীরা অসুবিধার সম্মুখীন হয়৷ ওই সব এলাকার ড্রেন গুলোতে জল জমে থাকার ফলে বাড়ি ঘর এবং রাস্তায় জল ঢুকেযায়৷ এই সমস্যা দীর্ঘ বছর ধরেই চলে আসছিল৷ এ বছর যাতে পুর বাসি বিশেষ করে ১২ নং ওয়ার্ড এলাকার একটা বড় অংশ জল যন্ত্রনা থেকে মুক্তি পায় সেই লক্ষ্যে এই ব্যাবস্থা করা হয়েছে৷ ইতি মধ্যেই পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকারএর তত্বাবধানে এই সমস্ত এলাকাকে বর্ষার সময়ে জল প্লাবন থেকে রক্ষা করার লক্ষে কাজ শুরু করেদিয়েছেন৷ তিনি জানান কিছু কিছু সমস্যা এখনো রয়েছে৷ সেগুলো নিরসন করে আগামী কয়েক মাসের মধ্যে একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করার চেষ্টাও চলছে৷

তেলিয়ামুড়ায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় নালা তৈরী
Tags:
Releated Posts
বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির
আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…
আগরতলায় প্লাইউড কারখানায় ভারতীয় মানক ব্যুরোর অভিযান, ৭০২টি প্লাইউড জব্দ
আগরতলা, ১২ জুন: ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং মানহীন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় মানক ব্যুরো (বিআইএস)…
বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির
আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…
নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন
আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…


















