News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি  মোকাবেলায় নালা তৈরী
Image

তেলিয়ামুড়ায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি  মোকাবেলায় নালা তৈরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ তেলিয়ামুড়া পৌর  এলাকার  ১২ নং ওয়ার্ডের এক বিশাল এলাকাকে বর্ষার জল প্লাবন থেকে রক্ষা করতে জরুরী ভিত্তিতে তেলিয়ামুড়া পৌর পরিষদ একটি নালা তৈরি করে দেওয়া হচ্ছে৷ যা এলাকার নাগরিকদের দীর্ঘদিনের দাবী ছিল৷ সেই উদ্যেশ্যে আগাম বর্ষার আগেই কাজ করা হচ্ছে৷  যাতে পুর এলাকার কয়েকটি ওয়ার্ড এলাকার বাসিন্দারা অসুবিধার সম্মুখীন না হয়৷    আগামী কয়েক মাসের মধ্যে পাকা ড্রেইন নির্মাণ করে তাদের দীর্ঘ ২৫ বছরের দুঃখ লাঘব করতে পারবেন বলে জানান তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার   ৷ তেলিয়ামুড়া পুর পরিষদের  কয়েকটি ওয়ার্ড  নিচু এলাকায় অবস্থিত হওয়ায় বর্ষার সময় বৃটির জল জমে এলাকাবাসীরা অসুবিধার সম্মুখীন হয়৷ ওই সব এলাকার ড্রেন গুলোতে জল জমে থাকার ফলে বাড়ি ঘর এবং রাস্তায় জল ঢুকেযায়৷ এই সমস্যা দীর্ঘ বছর ধরেই চলে আসছিল৷ এ বছর যাতে পুর বাসি বিশেষ করে ১২ নং ওয়ার্ড এলাকার একটা বড় অংশ জল যন্ত্রনা থেকে মুক্তি পায় সেই লক্ষ্যে এই ব্যাবস্থা করা হয়েছে৷   ইতি মধ্যেই পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকারএর তত্বাবধানে এই সমস্ত এলাকাকে বর্ষার সময়ে জল প্লাবন থেকে রক্ষা করার লক্ষে কাজ শুরু করেদিয়েছেন৷ তিনি জানান কিছু কিছু সমস্যা এখনো রয়েছে৷ সেগুলো নিরসন করে আগামী কয়েক মাসের  মধ্যে একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করার চেষ্টাও চলছে৷

Releated Posts

ওএনজিসির ভারী যান চলাচলে রাস্তার বেহাল দশার অভিযোগ, উত্তর রামনগরে পথ অবরোধ

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ওএনজিসির ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তার বেহাল দশা—এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে পথ অবরোধ করে…

ByByReshmi Debnath Sep 17, 2026

বিশালগড়ে ফের চুরির ঘটনা, স্কুলের বৈদ্যুতিক তার নিয়ে চম্পট চোরের দল

বিশালগড়, ১৭ সেপ্টেম্বর: বিশালগড়ে ফের চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার চোরের দল হানা দিয়েছে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন…

ByByReshmi Debnath Sep 17, 2026

শরীরচর্চা ও সুস্থ জীবনের বার্তা, তেলিয়ামুড়ায় বিএসএফের ‘স্পন্দন’ ম্যারাথন

তেলিয়ামুড়া, ১৭ সেপ্টেম্বর: শরীরচর্চা, শারীরিক সক্ষমতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বিএসএফের উদ্যোগে অনুষ্ঠিত হল ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক…

ByByReshmi Debnath Sep 17, 2026

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top