News Flash

  • Home
  • দেশ
  • তিহাড় জেলে সায়গলকে জেরার আবেদন সিবিআইয়ের, অনুমতি আসানসোল আদালতের
Image

তিহাড় জেলে সায়গলকে জেরার আবেদন সিবিআইয়ের, অনুমতি আসানসোল আদালতের

আসানসোল, ২০ মে (হি.স.) : গরু পাচার মামলায় অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে তিহাড় জেলে গিয়ে জেরা করতে পারবে সিবিআই। শনিবার এমনই নির্দেশ দেন আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। তিহাড় জেলে গিয়ে জেরার আবেদন জানায় সিবিআই।

এদিকে, আব্দুল লতিফের আবেদনে সাড়া দিল না আসানসোল সিবিআই আদালত। সিবিআই হাজিরার শর্ত শিথিল হল না লতিফের। প্রতি চারদিন পর সিবিআই যেখানে ডাকবে সেখানেই যেতে হবে তাকে। গরু পাচার কাণ্ডে সিবিআই চার্জশিটে নাম রয়েছে লতিফের। শনিবার আসানসোল সিবিআই আদালতে যান লতিফ। ৮ মে’র পর ২০ মে অর্থাৎ শনিবার আদালতে হাজিরার দিন ছিল লতিফের। এদিন ফের একই শর্তে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল। যদিও এদিন লতিফের আইনজীবী শেখর কুণ্ডু চারদিনের পরিবর্তে সাতদিনে একবার সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার আবেদন জানান। সেই আরজির পরিপ্রেক্ষিতে আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী জানান, “জামিনে রয়েছেন এটাই যথেষ্ট।”
শনিবার তৃতীয়বার এই আদালতে হাজিরা দেন লতিফ। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকায় তার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারছে না সিবিআই। লতিফের আইনজীবী শেখর কুণ্ডু জানান, সুপ্রিম কোর্টে সম্ভাব্য শুনানির দিন ৭ জুলাই। এরপরই তিনি বলেন, “লতিফকে সাতদিনে একবার সিবিআই জেরার মুখোমুখি হওয়ার সুযোগ দিলে ভাল হয়।”

Releated Posts

হলদিয়ায় এইচপিএলের ন্যাফথা পাইপলাইনে ভয়াবহ আগুন, দগ্ধ অন্তত ৩৫, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

কলকাতা, ৩০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় মঙ্গলবার সকালে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড (এইচপিএল)-এর ন্যাফথা পাইপলাইনে…

ByByNews Desk Jun 30, 2026

জম্মু-কাশ্মীরের বুদগামে বিএলওদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের, গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ভোটারদের

বুদগাম, ২৯ জুন (আইএএনএস বাংলা): ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বুথ…

ByByNews Desk Jun 29, 2026

হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, উসকানিমূলক মন্তব্যে এফআইআর দায়েরের নির্দেশ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস বাংলা): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র…

ByByNews Desk Jun 29, 2026

করসেবার স্মৃতি তুলে ধরে ভাগবতের বক্তব্য, ‘ভক্তি ও আত্মত্যাগের পরিবেশ মানুষের জীবন বদলে দিতে পারে’

বেঙ্গালুরু, ২৯ জুন (আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, অযোধ্যার প্রথম করসেবার সময় তৈরি হওয়া ভক্তি, আত্মত্যাগ ও…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top