পুঞ্চের মেন্ধর সেক্টরে অনুপ্রবেশের সময় নিকেশ এক অনুপ্রবেশকারী, মাদক ও আইইডি উদ্ধার

পুঞ্চ, ২০ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধর সেক্টরে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের সময় এক অনুপ্রবেশকারীকে গুলি করে মারল ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার রাতে ওই অনুপ্রবেশকারীকে নিকেশ করেছে ভারতীয় সেনাবাহিনীর ভিমবের গালি ব্রিগেড। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মাদক ও আইইডি।

শনিবার সকালে সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে পুঞ্চ জেলার মেন্ধর সেক্টরে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক অনুপ্রবেশকারী। ওই অনুপ্রবেশকারীকে গুলি করে নিকেশ করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মাদক ও আইইডি।