News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যব্যাপী ক্ষেতমজুর ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস পালিত
Image

রাজ্যব্যাপী ক্ষেতমজুর ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ গোটা রাজ্যে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়৷ এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় সিপিআইএমের পশ্চিম জেলা কার্যালয়ের সামনে৷দলীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরা ক্ষেত   মজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে৷ উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ৷ এই প্রসঙ্গে সংগঠনের সম্পাদক শ্যামল দে জানান, কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে শ্রমিক কৃষক থেকে শুরু করে সকল অংশের জনগণকে রাজনৈতিকভাবে সংঘটিত করে তোলার বার্তা দিতেই এবছর ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে৷ তিনি অভিযোগ করেন বর্তমান কেন্দ্রীয় সরকার ক্ষেতমজুর সহ শ্রমজীবী মানুষের উপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছে৷  কর্মসংস্থানের সুযোগ ক্রমশ সংকুচিত হচ্ছে৷ উদ্ভূত  পরিস্থিতিতে লড়াই সংগ্রাম করে নিজেদের অধিকার সুরক্ষার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন৷

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top