News Flash

  • Home
  • দেশ
  • জি-৭ সম্মেলন আয়োজনের জন্য প্রস্তুত হিরোশিমা, ১৯-২১ মে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Image

জি-৭ সম্মেলন আয়োজনের জন্য প্রস্তুত হিরোশিমা, ১৯-২১ মে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী

টোকিও ও নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): জি-৭ শিখর সম্মেলন আয়োজনের জন্য প্রস্তুত জাপানের হিরোশিমা। যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ১৯-২১ মে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানের পৌরহিত্যে জি-৭ শিখর সম্মেলনে যোগ দিতে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। ১৯-২১ মে সময়কালে ত্রিদেশীয় সফরে থাকবেন প্রধানমন্ত্রী। এই সফরকালে জাপানের পাশাপাশি পাপুয়া নিউ গিনি এবং অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা মোদীর।

জাপানের হিরোশিমায় সেদেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে জি সেভেন সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে প্রধানমন্ত্রী, শান্তি, সুস্থিতি, খাদ্য, সার ও শক্তি নিরাপত্তার বিষয়ে অগ্রগতি নিয়ে সদস্য দেশগুলির সঙ্গে কথা বলবেন। সম্মেলনের ফাঁকে শ্রী মোদী, অংশগ্রহনকারী নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে তিনি পাপুয়া নিউগিনিতে ভারত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের মধ্যে সহযোগিতা সংক্রান্ত তৃতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন। শেষ ধাপে অস্ট্রেলিয়া যাওয়ার কথা।

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top