নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে সোমবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়৷ পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের উদ্যোগে ডেঙ্গু ও ম্যালেরিয়া মোকাবেলার লক্ষ্যে সচেতনতা তৈরি করতে সোমবার আগরতলা পুরো নিগমের কনফারেন্স হলে সচেতনতামূলক সেমিনার কর্মসূচি পালিত হয়৷ এদিন সেমিনারে অংশ নিয়ে স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক ডেঙ্গু দিবস পালনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন৷ তিনি বলেন জুন জুলাই মাসে বিভিন্ন স্থানে জল জমে মশার বংশবৃদ্ধি ঘটে থাকে৷ মশার উপদ্রব থেকেই ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধি পায়৷ সে কারণেই কোথাও যাতে জল জমে না থাকে এবং মশার উপদ্রব বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা করার লক্ষ্যেই এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়৷ এদিন এই সেমিনার কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নিগমের ডেপুটি মেয়র সহ পশ্চিম জেলার স্বাস্থ্য আধিকারিক৷ এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কপর্োরেটররা এই সেমিনারে উপস্থিত ছিলেন৷

জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি
Tags:
Releated Posts
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…
মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…
ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…
সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…


















