আগরতলা, ১৬ মে (হি.স.): হোয়াটসঅ্যাপেও বিদ্যুত পরিষেবা সংক্রান্ত সমস্যার অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা। কল সেন্টার পরিদর্শনে গিয়ে আবেদন করেন বিদ্যুত মন্ত্রী রতনলাল নাথ। প্রসঙ্গত, মঙ্গলবার বিদ্যুৎনিগমের কল সেন্টার পরিদর্শনে গিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। কল সেন্টার থেকে কিভাবে কাজ পরিচালনা করা হচ্ছে সে বিষয়ে অবগত হন তিনি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত বিষয়ে মানুষ কিভাবে অভিযোগ জানাচ্ছেন, নিগমের কর্মীরা কিভাবে এই অভিযোগ গ্রহণ করছেন এবং কিভাবে সমাধানের উদ্যোগ নিচ্ছেন তা দেখার জন্য পরিদর্শনে এসেছি।
সাথে তিনি যোগ করেন, ১৯১২ নম্বরে গ্রাহকদের অভিযোগ শোনার জন্য ৪০ জন কর্মী দিনরাত কাজ করছে। কিন্তু ঝড়বৃষ্টির সময় একসঙ্গে সহস্রাধিক কল আসে। তখন যোগাযোগ করা সম্ভব হয় না। তার জন্য তিনি গ্রাহকদের কাছে একাধিকবার যোগাযোগের চেষ্টা করতে আবেদন জানিয়েছেন।
তিনি গ্রাহকদের বর্তমান পরিষেবাকে আরও গতি দেবার জন্য বিদ্যুৎ পরিসেবা সংক্রান্ত যেকোন অভিযোগ ৯৮৬৩৫৯৬০৮১ নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানোর জন্য আহ্বান জানিয়েছেন।

বিদ্যুৎ নিগমের কল সেন্টার পরিদর্শনে মন্ত্রী রতনলাল নাথ
Tags:
Releated Posts
তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…
খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ
আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…
তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…
স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী
আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

















