News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যুৎ নিগমের কল সেন্টার পরিদর্শনে মন্ত্রী রতনলাল নাথ
Image

বিদ্যুৎ নিগমের কল সেন্টার পরিদর্শনে মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১৬ মে (হি.স.): হোয়াটসঅ্যাপেও বিদ্যুত পরিষেবা সংক্রান্ত সমস্যার অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা। কল সেন্টার পরিদর্শনে গিয়ে আবেদন করেন বিদ্যুত মন্ত্রী রতনলাল নাথ। প্রসঙ্গত, মঙ্গলবার বিদ্যুৎনিগমের কল সেন্টার পরিদর্শনে গিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। কল সেন্টার থেকে কিভাবে কাজ পরিচালনা করা হচ্ছে সে বিষয়ে অবগত হন তিনি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত বিষয়ে মানুষ কিভাবে অভিযোগ জানাচ্ছেন, নিগমের কর্মীরা কিভাবে এই  অভিযোগ গ্রহণ করছেন এবং কিভাবে সমাধানের উদ্যোগ নিচ্ছেন তা দেখার জন্য পরিদর্শনে এসেছি।
সাথে তিনি যোগ করেন, ১৯১২ নম্বরে গ্রাহকদের অভিযোগ শোনার জন্য ৪০ জন কর্মী দিনরাত কাজ করছে। কিন্তু ঝড়বৃষ্টির সময় একসঙ্গে সহস্রাধিক কল আসে। তখন যোগাযোগ করা সম্ভব হয় না। তার জন্য তিনি গ্রাহকদের কাছে একাধিকবার যোগাযোগের চেষ্টা করতে আবেদন জানিয়েছেন।
তিনি গ্রাহকদের বর্তমান পরিষেবাকে আরও গতি দেবার জন্য বিদ্যুৎ পরিসেবা সংক্রান্ত যেকোন অভিযোগ ৯৮৬৩৫৯৬০৮১ নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানোর জন্য আহ্বান জানিয়েছেন।

Releated Posts

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top