News Flash

  • Home
  • দেশ
  • মঙ্গলবাড়ি বস্তিতে হাতির হামলা, ঘর ভেঙে সাবাড় করল মজুত ধান
Image

মঙ্গলবাড়ি বস্তিতে হাতির হামলা, ঘর ভেঙে সাবাড় করল মজুত ধান

চালসা, ১৬ মে (হি.স.) : খাবারের খোঁজে মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তিতে হামলা করল হাতি । ঘর ভেঙে খেয়ে গেল মজুত ধান । মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি এলাকায় । কোনওরকমে প্রাণে বাঁচেন বাড়ির লোকজন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে সংলগ্ন পানঝোরা জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে ওই এলাকায় ঢোকে। সেই সময় কাঠের দোতলা ঘরে ঘুমিয়েছিল গয়ানাথ রায়ের পরিবার। হাতিটি এসে নীচের ঘরের বেড়া ভেঙে ডুলিতে রাখা মজুত ধান সাবাড় করে। প্রায় আধ ঘণ্টা পর হাতিটি ফের জঙ্গলে চলে যায়। ক্ষতিগ্রস্ত গয়ানাথ রায় বলেন, ‘হাতিটি ধান সাবাড় করেছে। কোনওরকমে আমরা প্রাণে বেঁচে যাই।’

স্থানীয়দের অভিযোগ, এর আগেও হাতির হানায় এলাকায় বহু ক্ষতি হয়েছে। কিন্তু বনদফতর থেকে কোনও ক্ষতিপূরণ পাওয়া যায়নি। ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন গয়ানাথ। বনদফতর সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে।-

Releated Posts

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top