News Flash

  • Home
  • দিনের খবর
  • ময়নাগুড়িতে পানীয় জলের দাবিতে রাস্তায় বালতি রেখে অবরোধ
Image

ময়নাগুড়িতে পানীয় জলের দাবিতে রাস্তায় বালতি রেখে অবরোধ

ময়নাগুড়ি, ১৬ মে (হি. স.) : জলপাইগুড়ির ময়নাগুড়িতে দীর্ঘদিন ধরে বন্ধ জনস্বাস্থ্য কারিগরি দফতরের পানীয় জলের সরবরাহ। প্রশাসনের বিভিন্ন মহলে পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়েও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে মঙ্গলবার সকাল সাড়ে ন’টা থেকে ময়নাগুড়ি-দোমোহনি হয়ে জলপাইগুড়িগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কয়েক ঘণ্টা অবরোধে নাকাল হন নিত্যযাত্রীরা।

স্থানীয় সূত্রের খবর, বছরখানেক হল দোমোহনি গ্রাম পঞ্চায়েতের প্রণবপল্লি ও সরকারপাড়ায় বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের কাজ শুরু করেছে জনস্বাস্থ্য কারিগরি দফতর। অভিযোগ, এই কাজ চলার জন্য পুরোনো যে পানীয় জল সরবরাহের ব্যবস্থা ছিল তা আজ প্রায় চার মাস বন্ধ। যেকারণে কুয়োর জলই পান করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। এর ফলে অনেকেই পেটের সমস্যায় ভুগছেন। বারবার প্রশাসনকে জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় এদিন দোমোহনি পুরোনো বাজার সংলগ্ন এলাকায় রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ময়নাগুড়ি থানার পুলিশ কর্মী ও আধিকারিকরা। তাঁরা এসে অবরোধ তুলে নেওয়ার আবেদন জানান। তবে স্থানীয়রা জানান, যতক্ষণ না পানীয় জল সরবরাহ স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ অবরোধ চলবে। যদিও পরে তাঁরা অবরোধ তুলে নেন।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top