News Flash

  • Home
  • দেশ
  • ‘পিছন থেকে ছুরি মারব না’, দিল্লি যাওয়ার আগে মন্তব্য ডিকে শিবকুমার
Image

‘পিছন থেকে ছুরি মারব না’, দিল্লি যাওয়ার আগে মন্তব্য ডিকে শিবকুমার

বেঙ্গালুরু, ১৬ মে (হি.স.) : দল যাই সিদ্ধান্ত নিক, পিছন থেকে ছুরি মারবেন না বলে জানিয়ে দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকা অন্যতম কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। মঙ্গলবার দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর আসনের দাবিদার আরেক কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া ইতিমধ্যে সোমবার দিল্লি রওনা দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বের কাছে নিজের বক্তব্য তুলে ধরার জন্য।

উল্লেখ্য কর্ণাটক বিধানসভা ভোটের ফল ঘোষণার পর দুদিন পেরিয়ে গেলেও এখনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি দলের তরফে। মুখ্যমন্ত্রীর নাম নিয়ে এখনও বজায় রয়েছে রহস্য। মুখ্যমন্ত্রীর কুর্সির দৌড়ে একদিকে যেমন রয়েছেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, তেমনই রয়েছেন কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমারও। মঙ্গলবার দিল্লি রওনা দেওয়ার আগে ডিকে শিবকুমার সাংবাদিকদের বলেন, তিনি বর্তমানে যে জায়গায় রয়েছেন তা কংগ্রেসের কারণে। দল ছাড়া সবাই শূন্য বলে মন্তব্য করেন কর্ণাটকের কংগ্রেস সভাপতি। তিনি বলেন, ‘আমাদের সংখ্যা ১৩৫, নিজেদের মধ্যে একতা রয়েছে। এখানে কাউকে ভাগ করতে চাই না আমি। তারা আমাকে পছন্দ করুক বা না করুক, আমি একজন দায়িত্বশীল মানুষ। আমি পিছন থেকে ছুরি মারব না এবং ব্ল্যাকমেল করব না।’

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top