News Flash

  • Home
  • দেশ
  • দিলীপ ঘোষের বাড়ির দলিল সংক্রান্ত নথি নিয়ে অনিয়মের অভিযোগ অস্বীকার প্রসন্নর
Image

দিলীপ ঘোষের বাড়ির দলিল সংক্রান্ত নথি নিয়ে অনিয়মের অভিযোগ অস্বীকার প্রসন্নর

কলকাতা, ১৫ মে (হি. স.) : নিজের আইনজীবীকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে লিঙ্কম্যান হিসেবে অভিযুক্ত প্রসন্ন রায় সোমবার আদালতে জানালেন,তাঁর বাড়ি থেকে পাওয়া বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের ওই দলিল আসল নয়। সেটি দলিলের সার্টিফায়েড কপি।

প্রসন্নর বাড়ি থেকে মিলেছিল দিলীপবাবুর বাড়ির দলিল সংক্রান্ত নথি। সেই নিয়ে কম জলঘোলা হয়নি। নিয়োগ দুর্নীতির মামলায় যখন শাসক দলের একাধিক ছোট-বড়-মাঝারি মাপের নেতাদের নাম জড়িয়েছিল, তখন তৃণমূল শিবির থেকে এই দলিলের নথিকে পাল্টা হাতিয়ার করা হয়। প্রশ্ন তোলা হয়, কেন দিলীপবাবুর বাড়ির দলিল নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার প্রসন্নর বাড়িতে? এবার সেই রহস্যের জট কাটালেন এবার প্রসন্ন নিজেই।

প্রসন্নর দাবি, তাঁর বাড়ি থেকে দিলীপ ঘোষের বাড়ির দলিলের আসল কপি মেলেনি। দিলীপ ঘোষ মজুমদার অ্যান্ড অ্যাসোসিয়েটসের থেকে ওই সম্পত্তি কিনেছিলেন। সেই সম্পত্তির মিউটেশন করার জন্য দলিলের সার্টিফায়েড কপি তুলেছিলেন প্রসন্ন। সোমবার সে কথা প্রসন্ন নিজেই জানালেন আদালতে। সঙ্গে প্রসন্নর এও দাবি যে এই ঘটনার মধ্যে কোনও আর্থিক লেনদেনের ব্যাপার জড়িত নেই।

উল্লেখ্য, প্রসন্নের গ্রেফতারির পর তাঁর বাড়িতে গোয়েন্দাদের তল্লাশি অভিযানের সময়েই দলিলের ওই নথি পাওয়া গিয়েছিল। তারপর থেকেই শুরু হয় বিতর্ক। দানা বাঁধতে থাকে রহস্য। শাসক শিবির থেকে একাধিক বার সাংবাদিক বৈঠকে সেই নিয়ে প্রশ্ন তোলা হয়। যদিও বিজেপির সর্বভারতীয় সহসভাপতি শুরু থেকেই এই বিতর্ক নিয়ে সোজাসাপ্টা জবাব দিয়ে গিয়েছেন।

দিলীপ ঘোষ একবারও ওই দলিলের কথা অস্বীকার করেননি। তাঁরও দাবি ছিল, যে দলিলটি পাওয়া গিয়েছে প্রসন্নর বাড়িতে সেটি আসল দলিল নয়, সেটি দলিলের একটি প্রতিলিপি। বলেছিলেন, অরিজিনাল কপি (দলিলের) তাঁর ব্যাঙ্কে রাখা আছে এবং দলিলের একটি কপি প্রসন্নকে দিয়েছিলেন।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top