News Flash

  • Home
  • দেশ
  • চাকরি হারাদের জন্য সরকার আইনত যতদূর সম্ভব যাবে, আশ্বাস মমতার
Image

চাকরি হারাদের জন্য সরকার আইনত যতদূর সম্ভব যাবে, আশ্বাস মমতার

কলকাতা, ১৫ মে (হি. স.) : প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের নির্দেশ প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, চাকরি হারাদের অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগা করার চেষ্টা করছে। তাঁদের জন্য সরকার আইনত যতদূর যাওয়ার যাবে, এমনটাই আশ্বাস দিলেন মমতা।

সোমবার নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ৩৬ হাজার শিক্ষকের চাকরি চলে গিয়েছে। আমার কাছে প্রচুর ফোন আসছে, অনেকে আমার কাছে আসছে। প্রত্যেকের পরিবারে যদি ৬ জন করে থাকে, তাহলে রাতারাতি প্রায় ২ লক্ষ মানুষ বেকার হয়ে গিয়েছে। এটা বিচারাধীন বিষয়। তাই কিছু বলব না।

আমি সরকারের অবস্থানটা বলব। এমনিতেই অনেক নিয়োগ বাকি আছে। এই সব ঘটনার জন্য সেগুলো আরও দেরি হচ্ছে। আমি কোর্টকে দায়ী করছি না। কোর্টের নির্দেশকে সম্মান জানাচ্ছি ।

যাঁরা ডিএ-র জন্য প্রতিদিন চীৎকার করছে, তাঁদের জন্যই ৩৬ হাজারের চাকরি চলে গেল, তাঁদের কথা কেউ ভাবছে না। কী কারণে চাকরি গেল, সেগুলো নিয়ে আমাদের আইনজীবীরা কথা বলবে। কেউ দাবি করেছিল, ওরা নাকি প্রশিক্ষণ নেয়নি। কিন্তু সেটা ঠিক নয়। একটা নির্দেশ ছিল, চাকরিতে ঢোকার তিন বছরের মধ্যে ট্রেনিতে হবে, সেটা প্রত্যেকের নেওয়া আছে।

চাকরিহারাদের আবেদন করব, অবসাদে ভুগবেন না, মানসিক ভারসাম্য হারাবেন না, মন খারাপ করবেন না। আমাদের সরকার মানবিক। আইনি পথে যতদূর লড়তে হয় লড়ব। আমার কাছে অনেক খবর আছে। অনেকে অবসাদে ভুগছেন। কেউ যদি কিছু একটা ঘটিয়ে ফেলে তখন তার দায় কে নেবে! মানুষের জীবনের দাম অনেক। সত্যি অন্যায় করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। দুর্নীতিকে কখনও প্রশ্রয় দেব না।

Releated Posts

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top