News Flash

  • Home
  • দেশ
  • ৩ বছরে ডিপ্লোমা চিকিৎসক তৈরির প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ
Image

৩ বছরে ডিপ্লোমা চিকিৎসক তৈরির প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ

কলকাতা, ১৫ মে (হি. স.) : সল্টলেকে স্বাস্থ্যভবনের সামনে সোমবার বিক্ষোভ দেখায় এআইডিএসও-র সমর্থকরা। ৩ বছরে ডিপ্লোমা চিকিৎসক তৈরির প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই এই আন্দোলন। এআইডিএসও-র দাবি, এই প্রস্তাব কার্যকর হলে সব থেকে বেশি ক্ষতি হবে রাজ্যের প্রান্তিক মানুষদের।

ডিপ্লোমা ডাক্তারি চলবে না। এর বিরোধিতায় নামল এসইউসিআইয়ের ছাত্র সংগঠন। এআইডিএসও রাজ্য কমিটির মেডিকেল ইউনিটের তরফ থেকে সোমবার স্বাস্থ্যভবন অভিযান করা হয়। আর তাকে ঘিরে ধুন্ধুমার বাধে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। আন্দোলনকারীদের দাবি, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন ডিপ্লোমা ডাক্তারি এবং ১৫ দিনের নার্স তৈরি করে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিকে পরিচালনা করবেন। এই সিদ্ধান্ত অবৈজ্ঞানিক বলে দাবি তোলেন আন্দোলনকারীরা।

তাঁদের বক্তব্য, মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করা চলবে না। সমস্ত শূন্য পদে চিকিৎসক ও নার্স নিয়োগ করতে হবে। এই দাবি নিয়ে আন্দোলনকারীরা মিছিল করে স্বাস্থ্য ভবনের সামনে আসে। সেখানে আগের থেকে উপস্থিত ছিল বিধান নগরের বিশাল পুলিশ বাহিনী।

স্বাস্থ্য ভবনের বাইরে রাস্তায় মিছিল আটকে দিলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি বেধে যায়। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের গেটের বাইরে রাস্তার পাশেই আন্দোলনকারীরা বিক্ষোভ দেখান। পরবর্তী সময়ে পুলিশের তরফ থেকে আন্দোলনকারীদের চারজনকে স্বাস্থ্য ভবনের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়। চারজনের প্রতিনিধির দল স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের কাছে তাঁদের স্মারকলিপি জমা দেয়।

উল্লেখ্য, ডাক্তারিতে তিন বছরের ডিপ্লোমা কোর্সের সম্ভাবনা খতিয়ে দেখতে রাজ্য সরকার এক বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। প্রবীণ চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে ওই কমিটি গড়া হয়েছে। কমিটিকে এক মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। শুক্রবার রাজ্য সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রিপোর্ট পাওয়ার পর রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করবে

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top