News Flash

  • Home
  • দেশ
  • ভেঙে পড়ল বিকাশ ভবনের কার্নিশের একাংশ, জখম ৩
Image

ভেঙে পড়ল বিকাশ ভবনের কার্নিশের একাংশ, জখম ৩

কলকাতা, ১৫ মে (হি. স.) : বিকাশ ভবনের কার্নিশের একাংশ ভেঙে জখম ৩ জন। ক্ষতিগ্রস্ত একটি গাড়ি। সোমবার ঘটনাকে কেন্দ্র করে শোরগোল বিকাশ ভবনে।

সোমবারও কর্মীতে ভরা ছিল বিকাশ ভবন। দুপুর গড়াতেই আচমকা দুর্ঘটনা। জানা গিয়েছে, হঠাৎই বিকাশভবনের সামনের দিকের কার্নিশের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় সেখানেই ছিলেন ২ নিরাপত্তারক্ষী। আর এক কর্মী বের হচ্ছিলেন। এই তিনজনই গুরুতর জখম হন। মাথা ফেটে যায় একজনের। দমকলের প্রধান সচিবের গাড়িও ক্ষতিগ্রস্ত হয় চাঙড় পড়ে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় বিকাশ ভবনে। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কার্নিশের অবস্থা কী আগে থেকেই ভগ্নপ্রায় ছিল, নাকি আচমকা কোনও কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top