News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নারী সংক্রান্ত অপরাধ নিয়ে উদ্বিগ্ণ মহিলা সংগ্রাম পরিষদ ডেপুটেশন দিল পুলিশ হেডকোয়ার্টারে
Image

নারী সংক্রান্ত অপরাধ নিয়ে উদ্বিগ্ণ মহিলা সংগ্রাম পরিষদ ডেপুটেশন দিল পুলিশ হেডকোয়ার্টারে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫মে৷৷  সোমবার ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদিকার নেতৃত্বে একটি প্রতিনিধি দল পুলিশের সদর কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করেন৷ তাদের অভিযোগ নারী নির্যাতনের ঘটনার বিরুদ্ধে পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেপ্তার করলেও কঠোর শাস্তি হচ্ছে না৷ এর জন্য পুলিশকে দায়ী করে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান সংগঠনের প্রতিনিধি দল৷ সংগঠনের তরফ থেকে অভিযোগ করা হয় সঠিক ধারায় মামলা  গ্রহণ করা হচ্ছে না এবং পুলিশ সঠিকভাবে মামলার তদন্ত করছে না৷ স্বাভাবিক কারণেই এইসব মামলা আদালতে বিচারের জন্য উঠলে সঠিক ধারায় মামলা গৃহীত না হয় এবং মামলার সঠিক তদন্ত না হওয়ায় অপরাধীরা রেহাই পেয়ে যাচ্ছে৷ এধরনের নারী গঠিত হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করতে হলে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করতে হবে৷ অভিযুক্তরা যাতে কোনোভাবেই আইনের ধরাছোঁয়ার বাইরে না যেতে পারে সেজন্য পুলিশকে সব পথঘাট বেঁধে আইনি ধারায় মামলা গ্রহণ করে মামলার সঠিক তদন্ত করে আদালতে চার্জশিট জমা দিতে হবে৷ বাংলা গ্রহণ করার ক্ষেত্রে এবং তদন্তের ক্ষেত্রে যাতে কোন ধরনের দুর্বলতা না থাকে তা নিশ্চিত করা সম্ভব হলেই মহিলা সংক্রান্ত যাবতীয় ঘটনা প্রতিহত করা অনেকটাই সহজ হবে বলেও সংগঠনের তরফ থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে৷ এক্ষেত্রে মামলা গ্রহণ ও পুলিশের তদন্তে যেসব দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে তা দূর করার জন্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের আইনি ধারা সম্পর্কে আরো সচেতন করে তুলতে হবে৷ অন্যতায় যতই চেষ্টা করা হোক না কেন রাজ্যে নারী নির্যাতন বধু হত্যা ধর্ষণ সহ নানা অপরাধে প্রবণতা বন্ধ করা কষ্টকর হয়ে উঠবে৷ 

Releated Posts

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top