News Flash

  • Home
  • দিনের খবর
  • ঘূর্ণিঝড়ের মৃদু প্রভাব সুন্দরবন উপকূলে, আংশিক মেঘলা ও বৃষ্টির সঙ্গে বইল দমকা বাতাস
Image

ঘূর্ণিঝড়ের মৃদু প্রভাব সুন্দরবন উপকূলে, আংশিক মেঘলা ও বৃষ্টির সঙ্গে বইল দমকা বাতাস

ক্যানিং, ১৩ মে (হি.স.): ঘূর্ণিঝড় ‘মোকা’ মৃদু প্রভাব দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলবর্তী এলাকায়। শনিবার বিকেলের দিকে কাকদ্বীপ, নামখানা, সাগর ও রায়দিঘি এলাকায় শুরু হয় বৃষ্টি। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে থাকে। জেলার অন্য অংশে সকাল থেকে আংশিক মেঘলা ছিল আকাশ। ক্যানিং, জয়নগর, গোসাবা প্রভৃতি এলাকার আকাশ ছিল মেঘলা। বৃষ্টির সঙ্গে কমেছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, প্রবল ঘূর্ণিঝড় আরও শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। এর গতিবেগ হতে পারে ১৭৫ কিলোমিটার প্রতি ঘন্টা। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পোর্ট ব্লেয়ারের ৫৫০ কিলোমিটার উত্তর- উত্তর পশ্চিমে এই মুহূর্তে মোখা অবস্থান করছে।

আগামীকাল এই প্রবল ঘূর্ণিঝড়, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও উত্তর মায়ানমারের উপকূল অঞ্চল অতিক্রম করার সময়, বাতাসের গতিবেগ থাকবে, ১৫০ থেকে ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা। এর প্রভাবে, উত্তর পূর্বের রাজ্যগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আইএমডি জানিয়েছে, ত্রিপুরা এবং মিজোরামের বেশীরভাগ এলাকায় আজ এবং আগামীকাল প্রবল বর্ষণ হবে। নাগাল্যান্ড, মণিপুর এবং দক্ষিণ আসামের কিছু এলাকাতে’ও আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে, মধ্যভারত, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূল এলাকায় আগামী ১৫ মে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী তিনদিন উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বাড়বে বলে পূর্বাভাস। অন্যদিকে, দক্ষিণের রাজ্যগুলিতে, আগামী পাঁচদিন তাপমাত্রার পারদ চড়বে ২’থেকে চার ডিগ্রি।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top