News Flash

  • Home
  • দেশ
  • সিপিআইএম কর্মীদের উপর হামলা, দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Image

সিপিআইএম কর্মীদের উপর হামলা, দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সোনারপুর, ১৩ মে (হি.স.) : সিপিএমের কর্মীদের উপর হামলার অভিযোগ ৷ মারধর করা হয় ও দলীয় পতাকা ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ ঘটনায় আহত হয়েছেন তিন সিপিএমের কর্মী ৷ ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর খানার পুলিশ ৷ এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

পঞ্চায়েতে দুর্নীতি, স্বজনপোষনের বিরুদ্ধে আজ পোলঘাট পঞ্চায়েতের চাঁদপুরে সন্ধেবেলায় একটি পথসভার আয়োজন করা হয়েছে ৷ সেই কারণেই এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন কর্মীরা ৷ সেইসময় আচমকা কয়েকজন এসে হামলা চালায় ৷ তাদের মারধোর করা হয়েছে ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ ঘটনায় তিন আহত কর্মীকে উদ্ধার করে তাদের চিকিৎসা করানো হয় ৷ সিপিএমের অভিযোগ তৄণমূলের লোকজন এই হামলার সাথে জড়িত ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৄণমূল ৷ পোলঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আখন্দ আনোয়ারুল হক জানান এর সাথে তৄণমূলের কেউ জড়িত নন ৷

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top