News Flash

  • Home
  • খেলা
  • সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের ৩ ম্যাচ আজ
Image

সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের ৩ ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ মে।।গুরুত্বপূর্ণ তিন ম্যাচ আজ। তাতে মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে চলমান সঙ্ঘ খেলবে মৌচাক ক্লাবের বিরুদ্ধে এবং নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে ব্লাডমাউথ খেলবে হার্ভে ক্লাবের বিরুদ্ধে। সবকটি দলই শীর্ষে ওঠার লড়াইয়ে ব্যস্ত রয়েছে। প্রতিটি দলই চাইছে আগামীকাল জয় পেয়ে আরও এগিয়ে যেতে। শেষ ম্যাচে বি সি সি-‌র বিরুদ্ধে অপ্রত্যাশিত পরাজয়ে কিছুটা হলেও চাপ নিয়েই মাঠে নামবে ব্লাডমাউথ। তবে আগামীকাল গ্রুপের শেষ স্থানে থাকা হার্ভের বিরুদ্ধে জয় পেতে বাপ্পা দাস-‌দের তেমন অসুবিধে হবে না মনে করছেন ক্রিকেট প্রেমীরা। এম বি বি স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে ও পি সি খেলবে ইউ বি এস টি-‌র বিরুদ্ধে। ‌ উল্লেখ্য, পোলস্টার এ পর্যন্ত পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জয় ছিনিয়ে ১৬ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় শীর্ষে উঠে এসেছে চলমান সংঘ। চার ম্যাচের তিনটিতে জয় ছিনিয়ে ১২ পয়েন্ট পেলেও রান রেটের নিরিখে তারা দ্বিতীয় শীর্ষে। ব্লাডমাউথ এবং বিসিসি রয়েছে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে। দু দলের পয়েন্ট সময় সংখ্যক ১২ হলেও রান রেটের নিরিখে তারা একে অপরের পেছনে রয়েছে। প্রথম দুই ম্যাচে জয় পেলেও ইউনাইটেড বি এস টি পরবর্তী পরপর তিনটি ম্যাচে হেরে যাওয়ায় আপাতত পাঁচ নম্বর স্থানে রয়েছে। হার্ভে এখনও জয়ের স্বাদ পায়নি তবে ও পি সি ও মৌচাক রয়েছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top