ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ মে।।গুরুত্বপূর্ণ তিন ম্যাচ আজ। তাতে মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে চলমান সঙ্ঘ খেলবে মৌচাক ক্লাবের বিরুদ্ধে এবং নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে ব্লাডমাউথ খেলবে হার্ভে ক্লাবের বিরুদ্ধে। সবকটি দলই শীর্ষে ওঠার লড়াইয়ে ব্যস্ত রয়েছে। প্রতিটি দলই চাইছে আগামীকাল জয় পেয়ে আরও এগিয়ে যেতে। শেষ ম্যাচে বি সি সি-র বিরুদ্ধে অপ্রত্যাশিত পরাজয়ে কিছুটা হলেও চাপ নিয়েই মাঠে নামবে ব্লাডমাউথ। তবে আগামীকাল গ্রুপের শেষ স্থানে থাকা হার্ভের বিরুদ্ধে জয় পেতে বাপ্পা দাস-দের তেমন অসুবিধে হবে না মনে করছেন ক্রিকেট প্রেমীরা। এম বি বি স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে ও পি সি খেলবে ইউ বি এস টি-র বিরুদ্ধে। উল্লেখ্য, পোলস্টার এ পর্যন্ত পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জয় ছিনিয়ে ১৬ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় শীর্ষে উঠে এসেছে চলমান সংঘ। চার ম্যাচের তিনটিতে জয় ছিনিয়ে ১২ পয়েন্ট পেলেও রান রেটের নিরিখে তারা দ্বিতীয় শীর্ষে। ব্লাডমাউথ এবং বিসিসি রয়েছে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে। দু দলের পয়েন্ট সময় সংখ্যক ১২ হলেও রান রেটের নিরিখে তারা একে অপরের পেছনে রয়েছে। প্রথম দুই ম্যাচে জয় পেলেও ইউনাইটেড বি এস টি পরবর্তী পরপর তিনটি ম্যাচে হেরে যাওয়ায় আপাতত পাঁচ নম্বর স্থানে রয়েছে। হার্ভে এখনও জয়ের স্বাদ পায়নি তবে ও পি সি ও মৌচাক রয়েছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে।

সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের ৩ ম্যাচ আজ
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

















