অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷  বিশ্ব কবি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত স্বেচ্ছার রক্তদান শিবিরের উদ্বোধন করেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ রেবতী কুমার ত্রিপুরা৷ এইদিন শিবিরের শুরুতে সাংসদ রেবতী কুমার ত্রিপুরা সহ অন্যান্য অতিথিরা রবীন্দ্র নাথ ঠাকুরের পতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷ পরে শুরু হয় রক্তদান শিবির৷ এইদিনের শিবিরে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সদস্য সদস্যারা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে৷ সাংসদ রেবতী কুমার ত্রিপুরা জানান এইদিনের রক্তদান শিবির তাৎপর্যপূর্ণ৷ কারন রক্তদান শিবিরের আয়োজন করেছে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি৷ সমাজের অন্যান্য মানুষের থেকে দৃষ্টিগত দিক থেকে তারা কিছুটা পিছিয়ে থাকলেও রক্তদানে তারা পিছিয়ে নেই৷ এইদিনের রক্তদান শিবিরের মধ্যদিয়ে তা প্রমানিত৷